০৮:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

বর্ণাঢ্য আয়োজন ঝিনাইদহে বাংলা নববর্ষ উদযাপন

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:০৮:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
  • / ১৮

ঝিনাইদহ প্রতিনিধি: বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে ঝিনাইদহে উদযাপিত হচ্ছে বাংলা নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দ।

এ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার সকালে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।র‍্যালিটি পানি উন্নয়ন বোর্ড মাঠ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়।

র‍্যালিতে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংগঠন এবং শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এ সময় ছাত্র-ছাত্রীরা শাড়ি, পাঞ্জাবিসহ বাহারি পোশাকে সজ্জিত হয়ে আনন্দ-উল্লাসে অংশ নেয় এবং নতুন বছরের শুভেচ্ছা বিনিময় করে, যা পুরো শহরে উৎসবের আমেজ ছড়িয়ে দেয়।র‍্যালির অন্যতম আকর্ষণ ছিল গ্রামীণ ঐতিহ্যের প্রতীক গরুর গাড়ি, পালকি ও কুলার ব্যবহার। এসব উপস্থাপনার মাধ্যমে বাঙালির ঐতিহ্যবাহী সংস্কৃতিকে ফুটিয়ে তোলা হয়, যা দর্শনার্থীদের মাঝে বাড়তি আনন্দ যোগ করে।

র‍্যালি শেষে সেখানে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন ঝিনাইদহের জেলা প্রশাসক মোঃ নোমান হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোঃ আব্দুল মজিদ।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহের পুলিশ সুপার মো. মাহফুজ আফজাল, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সহ-সভাপতি মুন্সী কামাল আজাদ পান্না, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখন ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন।

বক্তারা বাংলা নববর্ষের ঐতিহ্য, সংস্কৃতি ও অসাম্প্রদায়িক চেতনার গুরুত্ব তুলে ধরে নতুন বছরে দেশ ও জাতির কল্যাণ কামনা করেন। দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে উৎসব উদযাপন করা হচ্ছে বলে আয়োজকরা জানান।

Please Share This Post in Your Social Media

বর্ণাঢ্য আয়োজন ঝিনাইদহে বাংলা নববর্ষ উদযাপন

আপডেট: ০৭:০৮:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬