০১:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬

মাগুরায় বিভিন্ন দাবিতে জামায়াতের লিফলেট বিতরণ

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৪:৩৩:১১ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
  • / ১৪

​মাগুরা প্রতিনিধি: জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন ও গণভোটের দাবিসহ বিভিন্ন দাবিতে মাগুরায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে জেলা জামায়াতে ইসলামী।

শুক্রবার (১০ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শহরের চৌরঙ্গী মোড় থেকে এই কার্যক্রম শুরু হয়।কর্মসূচীর উদ্বোধন করেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি সহকারী অধ্যাপক মাওলানা সাইদ আহমেদ বাচ্চু।

এসময় নেতৃবৃন্দ শহরের বিভিন্ন প্রধান সড়কে পথচারী, ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন এবং জনমত গঠনে গণসংযোগ করেন।​গণসংযোগকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,হাফেজ মাওলানা মো. লিয়াকত আলী খান, সাবেক জেলা আমীর।

​মাওলানা মারুফ কারখী, সহকারী সেক্রেটারি। ​অ্যাডভোকেট আজমত হোসেন, সাবেক ছাত্রনেতা ও আসন্ন সদর উপজেলা পরিষদ নির্বাচনে জামায়াত মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী।মো. ইব্রাহিম বিশ্বাস, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি।সহকারী অধ্যাপক ফারুক হুসাইন, সদর উপজেলা আমীর।

সহকারী অধ্যাপক আশরাফুল আলম, পৌর আমীর।সহকারী অধ্যাপক হাফেজ মাওলানা আবুল বাসার, সদর উপজেলা সেক্রেটারি।এসময় জেলা, উপজেলা ও শহর জামায়াত-শিবিরের বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। লিফলেট বিতরণকালে বক্তারা জুলাই বিপ্লবের লক্ষ্য অর্জন এবং দেশের গণতান্ত্রিক ধারা সমুন্নত রাখতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

মাগুরায় বিভিন্ন দাবিতে জামায়াতের লিফলেট বিতরণ

আপডেট: ০৪:৩৩:১১ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬