শিরোনাম:
গণভোটের রায় বাস্তবায়নের দাবীতে নড়াইলে জামায়াতে ইসলামীর লিফলেট বিতরণ
নিউজ ডেস্ক
- আপডেট: ০৯:৩৯:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
- / ১০১

নড়াইল প্রতিনিধি: জুলাই জাতীয় সনদ অনুযায়ী রাষ্ট্র সংস্কারে অনুষ্ঠিত গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সারা দেশে সাত দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্য।
কর্মসূচির মধ্যে রয়েছে গণসংযোগ, লিফলেট বিতরণ, সেমিনার ও বিক্ষোভ। কেন্দ্রীয় কর্মসূচির ধারাবাহিকতায় নড়াইলেও গণসংযোগ ও লিফলেট বিতরণ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নড়াইল জেলার নেতৃবৃন্দ।
৯ এপ্রিল বৃহস্পতিবার বিকালে হয়ে নড়াইল পুরাতন টার্মিনাল এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা সেক্রেটারি মাওলানা ওবায়দুল্লাহ কায়সার, উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মোঃ আইয়ুব হোসেন খান, সদর উপজেলা আমির হাফেজ আব্দুল্লাহ আল আমিন, সদর পৌরসভা আমির মোঃ জাকির হোসেন সহ অন্যান্য বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।






















