১২:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬

প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় সফর চূড়ান্ত হয়নি, গুজব না ছড়ানোর আহ্বান

নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:১২:০২ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
  • / ১৩

নিজস্ব প্রতিবেদকঃ প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রীয় সফরে ভারত যাচ্ছেন’ বলে সোশ্যাল মিডিয়ায় দাবি করা হচ্ছে। এমনকি বিভিন্ন গণমাধ্যমেও এ নিয়ে সংবাদ প্রচার হয়েছে। তবে ভারত সফরের বিষয়টিকে গুজব বলে বুধবার রাতে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর সম্ভাব্য রাষ্ট্রীয় সফরের দিন-তারিখ ও সময়সূচি এখনও চূড়ান্ত হয়নি। এমনকি তিনি কোন দেশে প্রথম সফর করবেন, সেটিও নির্ধারিত হয়নি।’

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব বলেন, ‘এসব তথ্য ভিত্তিহীন। এর কোনও সত্যতা নেই। উদ্দেশ্য প্রণোদিতভাবে এসব মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে।’

কয়েকটি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত বিভ্রান্তিকর তথ্য ও গুজবে কান না দিতে সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানান আতিকুর রহমান রুমন। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী সফরে গেলে তা আনুষ্ঠানিকভাবে জানানো হবে।’

এদিকে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌল্লা (সুজন মাহমুদ) ফেসবুক পোস্টে লেখেন, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সম্ভাব্য বিদেশ সফরের দিন-তারিখ ও সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি। তিনি কোন দেশে প্রথম সফর করবেন, সেটিও এখনো নির্ধারিত হয়নি। এবিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো গুজবে কান না দেওয়ার অনুরোধ জানানো হলো।’

Please Share This Post in Your Social Media

প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় সফর চূড়ান্ত হয়নি, গুজব না ছড়ানোর আহ্বান

আপডেট: ১১:১২:০২ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬