মাগুরা সাংবাদিক ইউনিয়ন ও প্রেসক্লাব শালিখার সাংবাদিকদের এসপির সাথে সৌজন্য সাক্ষাৎ
- আপডেট: ০৭:৫৮:২৬ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
- / ১৩

শালিখা, মাগুরা) প্রতিনিধি: লক্ষণ কুমার মন্ডল।
মাগুরা সাংবাদিক ইউনিয়ন এবং প্রেসক্লাব শালিখার নেতৃবৃন্দ মাগুরার পুলিশ সুপার (এসপি) মোল্লা আজাদ হোসেনের সাথে এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় মিলিত হয়েছেন। শনিবার বিকেল ৩টায় পুলিশ সুপারের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন মোঃ ফারুক আহমেদ, সভাপতি, মাগুরা সাংবাদিক ইউনিয়ন। মোঃ আকরাম হোসেন ইকরাম, সাধারণ সম্পাদক, মাগুরা সাংবাদিক ইউনিয়ন। সাহেব আলী ও পি.সি শীল, সহ-সভাপতি, মাগুরা সাংবাদিক ইউনিয়ন।
জি.আর.এম তারিক, সহ-সভাপতি, প্রেসক্লাব শালিখা।
নওয়াব আলী, সাধারণ সম্পাদক, প্রেসক্লাব শালিখা।
সুবির কুমার ও লক্ষণ কুমার মন্ডল, নির্বাহী সদস্য, প্রেসক্লাব শালিখা।
এছাড়াও দুই সংগঠনের অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। মতবিনিময়কালে সাংবাদিক নেতারা পেশাগত দায়িত্ব পালন ও সংবাদ সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে পুলিশ সুপারের সাথে বিস্তারিত আলোচনা করেন।
পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন: ”আপনারা বস্তুনিষ্ঠ ও সত্য সংবাদ পরিবেশন করবেন। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ক্ষেত্রে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সব ধরণের সহযোগিতা প্রদান করা হবে। তবে খেয়াল রাখবেন, আপনাদের সংবাদের কারণে যেন কোনো নিরপরাধ ব্যক্তি ক্ষতিগ্রস্ত না হয়।”
সভায় সাংবাদিকরা পুলিশের ইতিবাচক কর্মকাণ্ডের পাশে থাকার পাশাপাশি জনস্বার্থ রক্ষায় আপসহীন ভূমিকা পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।























