নড়াইল জেলা মোবাইল মালিক সমিতির মত বিনিময় সভা
- আপডেট: ১২:০২:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬
- / ১২

নড়াইল প্রতিনিধি: নড়াইল জেলা মোবাইল মালিক সমিতির মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২ এপ্রিল (বৃহস্পতিবার) রাত ৯ টায় নড়াইল শহরের ৫নং পৌর সুপার মার্কেটের দ্বিতীয় তলায় মোবাইল মালিক সমিতি আয়োজিত মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল-২ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নড়াইল জেলা আমীর আতাউর রহমান বাচ্চু।
এসময়ে আরও উপস্থিত জামায়াতে ইসলামীর নড়াইল জেলা শুরা কর্মপরিষদ সদস্য হেমায়েতুল হক হিমু।
নড়াইল জেলা মোবাইল মালিক সমিতির সভাপতি মাহ্ফুজুর রহমান লাবুর সভাপতিত্ব ও নড়াইল জেলা মোবাইল মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ সেহেল রানার সঞ্চালনায় উক্ত মত বিনিময় সভায় ব্যবসায়িক বিভিন্ন দিকনির্দেশনা মূলক আলোচনা সভা করেন উপস্থিত সন্মানিত ব্যাক্তিবর্গ।
নড়াইল জেলা মোবাইল মালিক সমিতির কোষাধ্যক্ষ মোঃ হেফজুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে উক্ত মত বিনিময় সভা সাফল্যমন্ডিত হয়।





















