২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে তিনদিন ব্যাপী খেলাধুলায় প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
- আপডেট: ০৬:৩৫:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
- / ৬

নিজস্ব প্রতিবেদকঃ যশোরের শার্শা উপজেলার ৯নং উলাশী ইউনিয়নের কন্যাদহ গ্রামে দীর্ঘ ২০ বছর পর তিনদিন ব্যাপী ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে এবং বিভিন্ন প্রতিযোগিতায় প্রথম স্থান দ্বিতীয় স্থান ও তৃতীয় স্থান অধিকারীদের ভিতরে পুরস্কার বিতরণ করা হয়েছে।
এতে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব শহিদুল ইসলাম শহীদ এর নেতৃত্বে তিন দিনব্যাপী এই ঐতিহ্যবাহী হারিয়ে যাওয়া গ্রাম বাংলার সব খেলাধুলা ও যেমন খুশি তেমন সাজের প্রতিযোগিতার আয়োজন করা হয়।
এসময় স্থানীয়সহ শার্শা উপজেলার বিভিন্ন ইউনিয়ন এর হাজার হাজার জনগণের ব্যাপক অংশগ্রহণ ও উৎসাহ লক্ষ্য করা গেছে।
তিনদিন ব্যাপী এ অনুষ্ঠান শেষে শনিবার (২৮ শে মার্চ ২০২৬) কন্যাদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে সন্ধ্যা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত ঐতিহ্যবাহী হারিয়ে যাওয়া গ্রাম বাংলার সব খেলাধুলা ও যেমন খুশি তেমন সাজের প্রতিযোগিতায় চ্যাম্পিয়নদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
ঐতিহ্যবাহী গ্রামীণ খেলাধুলার পুনর্জাগরণ এই আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল গ্রাম বাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী খেলাধুলার সংযোজন। ফুটবল টুর্নামেন্টের পাশাপাশি লাঠি খেলা,হাডুডু,দড়ি টানাটানি, সাতার কাটা, ক্রিকেটসহ বিভিন্ন খেলায় অংশগ্রহণ করেন ৪ টি শিক্ষা প্রতিষ্ঠান ও স্থানীয় সব বয়সের তরুণ তরুণী ও যুবকরা।
স্থানীয়রা জানান, আমাদের কন্যাদহ গ্রামের কৃতি সন্তান ও গরিব দুঃখী মেহনতী মানুষের নেতা শহিদুল ইসলাম শহীদ স্বৈরাচার ফ্যাসিবাদ সরকারের পতনের পর তিনি এলাকায় আসলে আমাদের উলাশী ইউনিয়নে নিজ তহবিল থেকে ব্যাপক উন্নয়নের কাজ করেছেন সেই সাথে এই ইউনিয়নের যুব সমাজকে রক্ষা করতে ঐতিহ্যবাহী গ্রাম বাংলার সব ধরনের খেলাধুলার আয়োজন করেছেন। আরও বলেন, আধুনিকতার ছোঁয়ায় অনেক গ্রামীণ খেলাধুলা আজ বিলুপ্তির পথে। এ ধরনের আয়োজন সেই ঐতিহ্যকে নতুন করে ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে আমাদের অহংকার শহিদুল ইসলাম শহীদ।
এই খেলায় শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বলেন, এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানান। তিনি বলেন,“বর্তমান প্রেক্ষাপটে তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। খেলাধুলা যুবসমাজকে শৃঙ্খলাবোধ, সৌহার্দ্য ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করে।”
এ অনুষ্ঠানের উদ্যোক্তা,উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব শহিদুল ইসলাম শহীদ বলেন,দীর্ঘ ১৭ বছর পর আমাদের গ্রামে মানুষ নতুন করে আবারও আনন্দ ফিরে পেয়েছে তাই মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের আদর্শে “তরুণ প্রজন্মকে সুস্থ বিনোদনের মধ্যে রাখতে এবং তাদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে আমরা এই ঐতিহ্যবাহী গ্রামীণ খেলাধুলার প্রতিযোগিতার আয়োজন করেছি। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।”
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,গরিব দুঃখী মেহনতি মানুষের নেতা প্রধান অতিথি শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব শহিদুল ইসলাম শহীদ শার্শা উপজেলা ৯নং উলাশী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হামিদ,শার্শা উপজেলা শ্রম বিষয়ক সম্পাদক শহীদ আলী, উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক সাইফুল ইসলাম পিন্টু, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ হজরত আলী, সাধারণ সম্পাদক আব্দুল ওহাব,আতর আলী,লিয়াকত আলী, যুবদল নেতা লাল্টু বিশ্বাসসহ খেলা পরিচালনা কমিটির সকল সদস্য ও বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক মোঃ সহিদ আলী বলেন, খেলাধুলার মাধ্যমে তরুণদের সুস্থ বিনোদন নিশ্চিত করার পাশাপাশি আমরা গ্রামীণ ঐতিহ্যকে পুনরুজ্জীবিত করার এই উদ্যোগে এলাকাবাসীর মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।






















