০৯:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬

খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় একই স্কুলের ৩ শিক্ষকসহ আহত ৬, প্রাণ গেল এক শিক্ষকের

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৬:৩৮:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
  • / ১৮

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক খাগড়াছড়ি প্রতিনিধি:
স্বাধীনতা দিবসের আনন্দঘন আয়োজন শেষে বাড়ি ফেরার পথে খাগড়াছড়িতে ঘটে গেল এক হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনা। একই স্কুলের তিন শিক্ষকসহ মোট ছয়জন গুরুতর আহত হয়েছেন। পরে তাদের মধ্যে একজন শিক্ষক চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে খাগড়াছড়ি সদর উপজেলার আলুটিলা হৃদয় মেম্বার পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মাটিরাঙ্গা থেকে ছেড়ে আসা একটি মাহিন্দ্র এবং খাগড়াছড়ি থেকে চাঁদপুরগামী শান্তি পরিবহনের একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই অন্তত ছয়জন গুরুতর আহত হন, যাদের মধ্যে একই শিক্ষাপ্রতিষ্ঠানের তিনজন শিক্ষকও রয়েছেন।

দুর্ঘটনার পরপরই স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজ পরিচালনা করে আহতদের খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে চারজনকে ভর্তি করা হয় এবং অন্যরা চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যান। গুরুতর আহত একজনের অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়।

পরবর্তীতে বিকেলে চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তপ্ত মাস্টার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং খাগড়াপুর এলাকার বাসিন্দা, মৃত রেবতি মোহন ত্রিপুরার ছেলে চন্দ্রমনি ত্রিপুরা (৫৫) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনও নিশ্চিত করা না গেলেও স্থানীয়দের ধারণা, অতিরিক্ত গতি ও অসতর্ক চালনার কারণেই এ দুর্ঘটনা ঘটতে পারে। এ বিষয়ে প্রশাসনের তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় একই স্কুলের ৩ শিক্ষকসহ আহত ৬, প্রাণ গেল এক শিক্ষকের

আপডেট: ০৬:৩৮:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬