শার্শার কায়বা ইউনিয়নে ছাত্রশিবিরের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত
- আপডেট: ০৭:২৩:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
- / ১৪

বাগআঁচড়া প্রতিনিধিঃ যশোরের শার্শা উপজেলার কায়বা ইউনিয়নে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এক বর্ণাঢ্য ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ মার্চ ২০২৬) দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয় কায়বা ইউনিয়নের চালতিবাড়ি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৮৫/১ আসনের জাতীয় সংসদ সদস্য মাওলানা আজীজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা রেজাউল করীম, শার্শা উপজেলা জামায়াতের আমীর ও উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক ফারুক হাসান, কায়বা ইউনিয়ন জামায়াতের তদারকি আঃ কুদ্দুস, ইসলামী ছাত্রশিবির যশোর জেলা পশ্চিমের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মামুন এবং যশোর জেলা ছাত্রশিবিরের কলেজ সম্পাদক এনামুল হাসান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাহির হাসান এবং সঞ্চালনা করেন ডা. সাব্বির আহমেদ। এছাড়াও উপজেলা ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী এতে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে বর্তমান ও সাবেক সদস্যদের অংশগ্রহণে একটি প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। এরপর বেলুন ফাটানো ও বয়স্কদের অংশগ্রহণে হাড়ি ভাঙা খেলাসহ বিভিন্ন আনন্দঘন আয়োজন অনুষ্ঠিত হয়, যা উপস্থিত সকলের মাঝে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।
অনুষ্ঠানের শেষপর্বে প্রধান অতিথি বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী ও রানার্সআপদের মাঝে পুরস্কার বিতরণ করেন।


























