প্রয়োজন অনুযায়ী চিকিৎসা সেবা নিশ্চিত করবে সরকার: জুবাইদা রহমান
- আপডেট: ০১:৩৯:০০ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬
- / ১৬১

নিজস্ব প্রতিবেদকঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান বলেছেন, স্বাস্থ্যসেবা একটি মৌলিক অধিকার। সবাই যেন প্রয়োজন অনুযায়ী চিকিৎসা সেবা পায় সেটি নিশ্চিত করবে সরকার।
শনিবার বিকেলে ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব আয়োজিত ইফতার মাহফিলে এসব কথা বলেন তিনি।
ডা. জুবাইদা রহমান বলেন, উপজেলা স্বাস্থ্য কেন্দ্রগুলোকে মা, শিশু ও নবজাতকদের স্বাস্থ্যসেবার মূল কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে।
এ সময় স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ সাখাওয়াত হোসেন সরকারি হাসপাতালগুলো দালাল মুক্ত করতে সব চিকিৎসকদের সহায়তা চান। অনুষ্ঠানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত চিকিৎসকদের সেবার মনোভাব নিয়ে রোগীদের চিকিৎসা দিতে আহ্বান জানান।
ড্যাব এর পক্ষ থেকে সব চিকিৎসকদের সঠিক সময়ে হাসপাতালে উপস্থিত হয়ে নিয়মিত চিকিৎসা প্রদানের আহ্বান জানিয়ে সব ন্যায্য চাহিদা পূরণে পাশে থাকার আশ্বাস দেওয়া হয়।


























