কালিয়ায় জামায়াতে ইসলামীর নির্বাচনী গণমিছিল
- আপডেট: ০৫:২৯:০৩ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
- / ১২২

নড়াইল প্রতিনিধি: নড়াইল-১ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ওবায়দুল্লাহ কায়সার এর পক্ষে, ১১ দলীয় নির্বাচনী ঐক্য জোটের আয়োজনে, দাঁড়িপাল্লা প্রতিকের নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বেলা ১২ টায় মুন্সি আব্দুস সালাম ডিগ্রি কলেজের মাঠ থেকে এ গণমিছিল বের হয়। মিছিলটি কালিয়া উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কালিয়া বাসস্টান্ডে এসে শেষ হয়।
মিছিল শেষে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নড়াইল-১ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারির ওবায়দুল্লাহ কায়সার। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমরা সকলেই জানি ১২ তারিখের নির্বাচনটা দেশ বাঁচানোর নির্বাচন। ১৮ কোটি মানুষের মুক্তির নির্বাচন। এই নির্বাচনটা হবে মানবিক রাষ্ট্র বিনির্মাণের নির্বাচন। এই নির্বাচনের মধ্যে দিয়ে একটি নিরাপদ বাংলাদেশ বিনির্মাণ হবে। এই নির্বাচনে আমাদের মানবিক রাষ্ট্র ও ন্যায় ইনসাফ মুক্ত রাষ্ট্র গঠনের জন্য সারা দেশব্যাপী আলোড়ন শুরু হয়েছে।
তিনি আরও বলেন, আমরা আশাকরি ১২ তারিখের নির্বাচন পর্যন্ত সকলে মিলে আমাদের কাঙ্ক্ষিত নির্বাচনে বিজয়ী হওয়ার জন্য আমরা সর্বচ্চ ত্যাগ করে ওদের রক্তচক্ষুকে আমরা ভ্রুক্ষেপ না করে বিজয় ছিনিয়ে আনব ইনশাআল্লাহ।
এসময় কালিয়া উপজেলা আমির মাওলানা তরিকুল ইসলাম, নায়েবে আমির মাওলানা ছবেদ মন্ডল, সেক্রেটারী মাওলানা আলমগীর হোসাইন, জেলা বাংলাদেশ খেলাফত আন্দোলনের সভাপতি মাওলানা আঃ কুদ্দুস, জেলা ছাত্র শিবিরের সেক্রেটারি তাজ মোহাম্মদসহ ১১ দলীয় নির্বাচনী ঐক্য জোটের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।












