০৩:০৯ পূর্বাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬

চুয়াডাঙ্গা–মেহেরপুরে নির্বাচনী নিরাপত্তায় ১৯.৮ প্লাটুন বিজিবি মোতায়েন

নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:০৭:৪২ পূর্বাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
  • /

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষ্যে চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ এলাকায় অবস্থিত চারটি সংসদীয় আসনের অন্তর্গত সাতটি উপজেলায় মোট ৫৬৭টি ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে ১৯.৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে এলাকায় সাতটি অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপন করা হয়েছে। এসব ক্যাম্প থেকে বিজিবি স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করছে। সীমান্তবর্তী উপজেলাগুলোতে বিজিবি এককভাবে এবং অন্যান্য এলাকায় সেনাবাহিনী, পুলিশ, র‍্যাব ও আনসার বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করছে।

তফসিল ঘোষণার পর থেকেই বেইজ ক্যাম্প কার্যক্রম চালু, নিয়মিত টহল এবং গুরুত্বপূর্ণ স্থানে রোড ব্লক স্থাপনের মাধ্যমে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বর্তমানে ভোটকেন্দ্র ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তায় সার্বক্ষণিক টহল, তল্লাশি ও নজরদারি অব্যাহত রয়েছে।

এছাড়া অপারেশন ‘ডেভিল হান্ট ফেজ-২’-এর আওতায় অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সক্রিয় ভূমিকা পালন করছে বিজিবি।

একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে বর্ডার গার্ড বাংলাদেশ বেসামরিক প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করছে। বিজিবির মহাপরিচালকের দিকনির্দেশনা এবং বাংলাদেশ সরকার ও নির্বাচন কমিশনের নির্দেশনা অনুসরণ করে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করছে বলে জানানো হয়েছে।

বিজিবি সূত্র জানায়, যে কোনো ধরনের সহিংসতা, নাশকতা বা বিশৃঙ্খলা প্রতিরোধে বাহিনীর সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন। বর্ডার গার্ড বাংলাদেশ, দক্ষিণ-পশ্চিম রিজিয়ন আশা প্রকাশ করেছে—সরকার, নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সাধারণ জনগণের সম্মিলিত প্রচেষ্টায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

চুয়াডাঙ্গা–মেহেরপুরে নির্বাচনী নিরাপত্তায় ১৯.৮ প্লাটুন বিজিবি মোতায়েন

আপডেট: ১০:০৭:৪২ পূর্বাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬