০৭:২১ অপরাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬

নড়াইল-১ আসনে ঘোড়া প্রতীকে গণসংযোগে স্বতন্ত্র প্রার্থী সুকেশ সাহা আনন্দ

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৬:০৫:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
  • / ৪৫

নড়াইল প্রতিনিধিঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নড়াইল-১ আসনে স্বতন্ত্র প্রার্থী সুকেশ সাহা আনন্দ গণসংযোগ চালাচ্ছেন। ঘোড়া প্রতীক নিয়ে তিনি বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি ও দোকানে দোকানে গিয়ে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছেন।

গতকাল সদর উপজেলার শেখহাটি ইউনিয়নের মালিয়াট এলাকায় গণসংযোগ করেন সুকেশ সাহা আনন্দ। এ সময় তিনি স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন। এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা শোনেন তিনি।

গণসংযোগকালে সুকেশ সাহা আনন্দ বলেন, জনগণের সমর্থন পেলে তিনি নড়াইল-১ আসনের উন্নয়নে কাজ করবেন। শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থান সৃষ্টি তার অগ্রাধিকার থাকবে বলে জানান তিনি।

এ সময় তার সঙ্গে স্থানীয় সমর্থক ও কর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

নড়াইল-১ আসনে ঘোড়া প্রতীকে গণসংযোগে স্বতন্ত্র প্রার্থী সুকেশ সাহা আনন্দ

আপডেট: ০৬:০৫:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬