০৮:১৫ অপরাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬

নড়াইল-১ আসনে স্বতন্ত্র প্রার্থী সাকিব হাসানের মনোনয়নপত্র সংগ্রহ

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৫:৪৪:৪৭ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
  • / ৮০

স্বপন কুমার দাস, নড়াইল প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে নড়াইল-১ আসনে ছাত্রদল নেতা মো: সাকিব হাসান স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে নড়াইলের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হোসনে আরা তান্নির কাছে থেকে বিএনপির একটি প্রতিনিধি দল মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাচন অফিসার মো: মঈনুল হক।

মনোনয়নপত্র সংগ্রহ শেষে সাকিব হাসান বলেন, আগামি নির্বাচনে আমি বিজয়ী হয়ে সাধারন মানুষের আশা-আকাংখার প্রতিফলন ঘটাতে চাই। জনগণ যদি তাকে ভোট দিয়ে জয়ী করে তাহলে তিনি কালিয়াসহ সংসদীয় এলাকার শিক্ষা ব্যবস্থা ও স্বাস্থ্য সেবার মানোন্নয়ন, কালিয়া পৌরসভাকে আধুনিক মানসম্মত পৌরসভায় উন্নীতকরণ,গ্রামীণ সড়কসহ বিভিন্ন সড়ক পাকাকরণ ও সংস্কারপূর্বক যাতায়াত ব্যবস্থা সহজীকরণ ও শিল্প কলকারখানা স্থাপনপূর্বক বেকার সমস্যার সমাধান করবেন তিনি।

Please Share This Post in Your Social Media

নড়াইল-১ আসনে স্বতন্ত্র প্রার্থী সাকিব হাসানের মনোনয়নপত্র সংগ্রহ

আপডেট: ০৫:৪৪:৪৭ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫