০৪:৫৯ অপরাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬

নীলফামারীতে সাংবাদিকদের “নো ওয়েজ বোর্ড, নো মিডিয়া” নীতি কার্যকর ও ২১দফা দাবিতে বিএফইউজের বিক্ষোভ সমাবেশ

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৬:৫১:৪৪ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫
  • / ১১৯

নিজস্ব প্রতিবেদকঃ সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে ন্যায্য অধিকার ও প্রাপ্যতা নিশ্চিতকরণ এবং “নো ওয়েজ বোর্ড, নো মিডিয়া” নীতি কার্যকর ও ২১ দফা দাবিতে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নীলফামারীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ নভেম্বর) সকাল ১১টায় জেলা শহরের প্রাণকেন্দ্র ডিসি মোড়ে নীলফামারী সাংবাদিক ইউনিয়ন (এনপিইউজে) এ কর্মসূচির আয়োজন করে।

সমাবেশে জেলার প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের শতাধিক সাংবাদিক অংশ নেন। তারা ২১ দফা দাবি সংবলিত ব্যানার ও প্ল্যাকার্ড প্রদর্শন করে সরকারের প্রতি সাংবাদিক সমাজের ন্যায্য দাবি দ্রুত পূরণের জোর দাবি জানান।

বক্তারা নবম ওয়েজ বোর্ড অবিলম্বে বাস্তবায়ন, দশম ওয়েজ বোর্ড গঠন, সাংবাদিকদের সর্বনিম্ন বেতন ৩৫ হাজার টাকা নির্ধারণ, সাংবাদিকদের নিরাপত্তা ও পেশাগত স্বাধীনতা নিশ্চিত করতে “সাংবাদিক সুরক্ষা নীতিমালা” প্রণয়ন এবং সাংবাদিক দম্পতি সাগর-রুনি সহ সকল সাংবাদিক হত্যার বিচার নিশ্চিত করার দাবি জানান। একইসঙ্গে গণমাধ্যমের স্বাধীনতাবিরোধী সকল কালা আইন বাতিলেরও আহ্বান জানান বক্তারা।

ইনডিপেনডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি আরফিনুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন নীলফামারী সাংবাদিক ইউনিয়নের সভাপতি ইয়াসিন মোহাম্মদ সিথুন।

নীলফামারী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার রহমান বাড্ডা বলেন, “দীর্ঘদিন ধরে নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন না হওয়ায় সাংবাদিকরা পেশাগত অনিশ্চয়তা ও আর্থিক সংকটে দিন কাটাচ্ছেন। সাংবাদিকতার মতো ঝুঁকিপূর্ণ পেশায় জীবন বাজি রেখে কাজ করার পরও জীবিকার নিশ্চয়তা না থাকা স্বাধীন সাংবাদিকতার জন্য বড় হুমকি।”

সভাপতি ইয়াসিন মোহাম্মদ সিথুন বলেন, “সাংবাদিকদের ওপর হামলা-মামলার ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েছে। আমরা অবিলম্বে সাংবাদিক সুরক্ষা নীতিমালা প্রণয়ন এবং ২১ দফা দাবি বাস্তবায়নের জোর দাবি জানাচ্ছি। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।”

অন্য বক্তারা গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোর ওপর আরোপিত উচ্চ কর্পোরেট ট্যাক্স কমানো ও সাংবাদিকদের ন্যায্য পাওনা আদায়ে পৃথক শ্রম আদালত স্থাপনের দাবিও জানান।

সমাবেশে আরও বক্তব্য রাখেন— নীলফামারী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রিপন ইসলাম শেখ, দৈনিক দিনকালের জেলা প্রতিনিধি নাসির উদ্দিন শাহ মিলন, এটিএন নিউজের জেলা প্রতিনিধি মিল্লাদুর রহমান মামুন, সাপ্তাহিক নীল চোখ পত্রিকার সম্পাদক মোস্তাফিজুর রহমান সবুজ, দৈনিক জনকণ্ঠ এর স্টাফ রিপোর্টার তহমিন হক ববি, আরটিভির জেলা প্রতিনিধি হাসান রাব্বি প্রধান, মাছরাঙা টেলিভিশনের জেলা প্রতিনিধি মঞ্জুরুল আলম সিয়াম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুর আলম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

নীলফামারীতে সাংবাদিকদের “নো ওয়েজ বোর্ড, নো মিডিয়া” নীতি কার্যকর ও ২১দফা দাবিতে বিএফইউজের বিক্ষোভ সমাবেশ

আপডেট: ০৬:৫১:৪৪ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫