১২:১৫ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬

ঢাকা থেকে চুরি হওয়া ট্রাক যশোরে উদ্ধার, গাড়ি কাটার চক্রের মূল হোতা গ্রেফতার

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৫:৩৯:২৩ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
  • / ১৩৯

নিজস্ব প্রতিবেদক: ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা থেকে চুরি হওয়া একটি কার্গো ট্রাক যশোরে এনে কাটার সময় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোরের অভিযানে মূল হোতাসহ ট্রাকটি উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল (১১ অক্টোবর) রাত ১০টার দিকে যশোর শহরের বকচর এলাকায়।

সূত্রে জানা গেছে, দক্ষিণ কেরানীগঞ্জ থানায় দায়ের করা মামলা নং-২৩, তারিখ ১১/১০/২৫, ধারা ৩৭৯ পেনাল কোড অনুযায়ী ট্রাকটি চুরির ঘটনাটি তদন্ত করছিলেন এসআই মনির হোসেন, জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ), ঢাকা। মামলার পরিপ্রেক্ষিতে ট্রাক ও চোরচক্রের সন্ধানে কাজ করছিলেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

গোপন সংবাদের ভিত্তিতে যশোর জেলা গোয়েন্দা শাখার সহযোগিতায় আসামি মাসুদ আলমকে আটক করা হয়। যশোরের কোতোয়ালী থানার আমতলা এলাকার পূর্ব বারান্দীপাড়ার বাসিন্দা। তার পিতার নাম নুরুল হুদা এবং মাতার নাম জোহরা বেগম।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাসুদ আলম স্বীকার করেন, ট্রাকটির সামনের কেবিন অংশ মুড়লী মোড়ের আমিনের গ্যারেজে রাখা আছে। পুলিশ তাৎক্ষণিকভাবে সেখানে অভিযান চালিয়ে কেবিনটিও উদ্ধার করে।

পরবর্তীতে গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত ট্রাক ঢাকা জেলা ডিবি (দক্ষিণ) এর অফিসার ইনচার্জ ও মামলার তদন্ত কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়।

পুলিশ জানায়, এই চক্র দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থান থেকে চুরি করা গাড়ি এনে যশোরসহ আশপাশের জেলায় কেটে খুচরা যন্ত্রাংশ হিসেবে বিক্রি করত। চক্রটির অন্যান্য সদস্যদের আটকে অভিযান চলছে।

Please Share This Post in Your Social Media

ঢাকা থেকে চুরি হওয়া ট্রাক যশোরে উদ্ধার, গাড়ি কাটার চক্রের মূল হোতা গ্রেফতার

আপডেট: ০৫:৩৯:২৩ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫