শিরোনাম:
বাঘারপাড়ায় জুলাই পুনর্জাগরণের শপথ পাঠ অনুষ্ঠিত
নিউজ ডেস্ক
- আপডেট: ০৬:৪৩:১৩ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫
- / ১১৩

সাঈদ ইবনে হানিফ, বাঘারপাড়া: যশোরের বাঘারপাড়ায় জুলাই পুনর্জাগরণের সমাজ গঠনে লাখো কন্ঠে শপথ পাঠ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬জুলাই) সকালে উপজেলা প্রশাসন, উপজেলা সমাজসেবা ও মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে দেশব্যাপি নারী ও সমাজ উন্নয়নে সক্রিয় অংশগ্রহণের অঙ্গীকার ব্যাক্ত করে শপথ গ্রহণ করেন অংশগ্রহণকারীরা। উপজেলা নির্বাহী অফিসার শোভন সরকারের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আশরাফুল আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা খাতুন, প্রেসক্লাবের সভাপতি ইকবাল কবির, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির প্রমুখ। অনুষ্ঠানে উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শ্রেণিপেশার ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।


















