বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভারত এর ৫১তম শুভ জন্মদিন পালিত
- আপডেট: ০৩:১১:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
- / ১২৮

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বেনাপোল পৌর শাখার সাধারণ সম্পাদক আবু তাহের ভারত এর ৫১ তম শুভ জন্মদিন এর কেক কেটে পালিত হয়েছে। তার জন্ম হয়েছিল ১৯৭৪ সালের এই দিনে।
২১শে জুলাই সোমবার সন্ধ্যায় বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভারত এর নিজ অফিসে, শার্শা উপজেলা ও বেনাপোল পৌর বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ দের উদ্যোগে প্রিয় নেতার সঙ্গে সকলে মিলিত হয়ে যাক জমক ভাবে কেক কেটে শুভ জন্মদিন পালিত হয়।
এরপর রাত সাড়ে ৮ টার সময় বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর ভারপ্রাপ্ত সভাপতি মোঃ তবিবুর রহমান তবি ও সাধারণ সম্পাদক মোঃ সহিদ আলীর উদ্যোগে জন্মদিনের আয়োজন করা হয়। সেখানেও সাধারণ লেবার শ্রমিকদেরকে সাথে নিয়ে প্রিয় নেতার শুভ জন্মদিনের কেক কাটা হয়।
সে সময় উপজেলা বিএনপি, বেনাপোল পৌর বিএনপির, যুবদল, ছাত্রদল, কৃষক দল, সেচ্ছাসেবকদলসহ সকল নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে,শুভ জন্মদিনের অভিনন্দন জানান ।
উক্ত জন্মদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন, উপজেলা বিএপির শ্রম বিষয়ক সম্পাদক মোঃ সহিদ আলী, শার্শা উপজেলা যুবদলের আহবায়ক মোস্তাফিজ্জোহা সেলিম, শার্শা উপজেলা কৃষক দলের সভাপতি আমিরুল ইসলাম। বিএনপির নেতা আব্দুল মালেক, বিএনপির নেতা মাখন।
আরও উপস্থিত ছিলেন, বেনাপোল পৌর যুবদলের আহবায়ক মফিজুর রহমান বাবু, সদস্য সচিব রায়হানুজ্জামান দীপু, উপজেলা ছাত্রদলের আহবায়ক শরিফুল ইসলাম চয়ন,
উপজেলা ছাত্রদল সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাইমিনুল সাগর, বেনাপোল পৌর ছাত্রদলের আহবায়ক আরিফুল ইসলাম আরিফ, সদস্য সচিব ইশতিয়াক আহমেদ শাওন, বেনাপোল পৌর সেচ্ছাসেবকদল সদস্য সচিব ওমর ফারুক, বেনাপোল পৌর কৃষকদলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ হাসান ইমাম, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর ভারপ্রাপ্ত সভাপতি মোঃ তবিবুর রহমান, ৮৯১ এর দপ্তর সম্পাদক শাহাবুদ্দিন, কাগজপুকুর ওয়ার্ড বিএনপির সভাপতি ইয়াকুব আলী সহ সকল পর্যায়ের নেতৃবৃন্দরা এ জন্মদিনে উপস্থিত ছিলেন।

















