০৬:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬

বেনাপোলে বিজিবি’র অভিযানে ৩ লক্ষাধিক টাকার অবৈধ পণ্য জব্দ

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:৩০:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
  • / ১৩৬

নিজস্ব প্রতিবেদক: যশোর বেনাপোল সীমান্তে আবারও বিজিবির সফল অভিযান। মঙ্গলবার (৮ জুলাই ২০২৫) বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, কম্বল ও কসমেটিকস সামগ্রী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত পণ্যের বাজারমূল্য প্রায় ৩ লাখ ১২ হাজার ২শ টাকা।

৪৯ বিজিবি যশোর ব্যাটালিয়নের অধীনস্থ বেনাপোল বিওপি ও আইসিপি ক্যাম্পের একটি বিশেষ টহলদল এ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে সীমান্ত পাড়ি দিয়ে অবৈধভাবে নিয়ে আসা ভারতীয় এসব চোরাচালানী পণ্য ফেলে পালিয়ে যায় পাচারকারীরা।

এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি বলেন, “সীমান্তে মাদক ও চোরাচালান রোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। এ কার্যক্রম আরও জোরদার করা হয়েছে এবং ভবিষ্যতেও চলবে।”

তিনি আরও জানান, চোরাচালান দমন ও সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী আভিযানিক তৎপরতা বাড়ানো হয়েছে। এসব পণ্য আইনানুগ প্রক্রিয়ায় কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

বেনাপোলে বিজিবি’র অভিযানে ৩ লক্ষাধিক টাকার অবৈধ পণ্য জব্দ

আপডেট: ০৯:৩০:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫