০৭:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

শার্শায় গৃহবধূ গণধর্ষণ: শার্শা থানা পুলিশের অভিযানে প্রতিবেশী সিরাজ সিরাজগঞ্জে গ্রেফতার

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:৫৫:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
  • / ১৪৬

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শার কাশিয়াডাঙ্গা গ্রামে এক গৃহবধূকে গৃহে প্রবেশ করে গণধর্ষণের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মামলার অন্যতম আসামি ও ভুক্তভোগীর প্রতিবেশী মোঃ সিরাজ মোড়ল (৫০)কে সিরাজগঞ্জ থেকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও প্রদান করেছেন।

ঘটনাটি ঘটে গত ১ জুলাই রাত আনুমানিক সাড়ে ৮টায়, যখন ভুক্তভোগীর স্বামী মোঃ ইব্রাহিম খলিল ওরফে রুস্তম বাড়িতে অনুপস্থিত ছিলেন। এই সুযোগে পূর্বপরিকল্পিতভাবে অভিযুক্ত সিরাজ মোড়লসহ আরও কয়েকজন গৃহে প্রবেশ করে ভুক্তভোগী নারীকে মুখ বেঁধে জোরপূর্বক ধর্ষণ করে বলে অভিযোগ উঠেছে।

ভুক্তভোগীর স্বামী ৪ জুলাই বাড়িতে ফিরে স্ত্রীর কাছ থেকে ঘটনার বিস্তারিত শুনে শার্শা থানায় এজাহার দাখিল করেন। এজাহারে এজাহারনামীয় ৭ জনসহ অজ্ঞাত ১৫-২০ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়।

স্থানীয়ভাবে সালিশের মাধ্যমে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টাও চলে বলে অভিযোগ রয়েছে, যাতে ধর্ষণের আলামত নষ্ট হয়ে যায় এবং আইনগত প্রক্রিয়া বিলম্বিত হয়।

এজাহার দাখিলের পরই যশোরের পুলিশ সুপার রওনক জাহান দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। নির্দেশনা অনুযায়ী, শার্শা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি টিম সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার সহযোগিতায় ৭ জুলাই গভীর রাতে অভিযান চালিয়ে আসামি মোঃ সিরাজ মোড়লকে গ্রেফতার করে।

গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে সিরাজ মোড়ল ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেন এবং আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

Please Share This Post in Your Social Media

শার্শায় গৃহবধূ গণধর্ষণ: শার্শা থানা পুলিশের অভিযানে প্রতিবেশী সিরাজ সিরাজগঞ্জে গ্রেফতার

আপডেট: ০৯:৫৫:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫