০৬:২২ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

মানিকগঞ্জে ব্যবসায়ীকে দাড়ি ধরে টানা হেচড়া ঘটনার মূল আসামী গ্রেপ্তার

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৫:১৫:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫
  • / ১৯৬

নিজস্ব প্রতিবেদক: মানিকগঞ্জের ঘিওর উপজেলায় মানিক কম্পিউটার দোকানের মালিক আলী আজম মানিককে(৩৩) দাড়ি ধরে টানা হেচড়া, অশালীন ভাষায় গালাগালসহ মারধরের ঘটনায় দায়ের করা মামলার আসামি সেই নাসিম ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে জেলার গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ।

শুক্রবার (২৭ জুন) সকাল ৭ টার দিকে ঢাকার আশুলিয়া থানার নিশ্চিন্তপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজকে বেলা সাড়ে ১২ টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার ইমতিয়াজ মাহবুব এই তথ্যটি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার আসামি নাসিম ভূঁইয়া ঘিওর উপজেলার বাসস্ট্যান্ড এলাকার মোশারফ হোসেন ভূঁইয়া ওরফে বাচ্চু ভূঁইয়ার ছেলে।
এর আগে গত সোমবার (২৩ জুন) রাত ৯ টার দিকে ঘিওর উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় ভুক্তভোগী মানিকের কম্পিউটার দোকানে ডুকে আসামি নাসিম তার দাড়ি ধরে টানা হেচড়া করে হেনস্থা করাসহ অকথ্য ভাষায় গালমন্দ ও মারধর করে। ঘটনার পর থেকে অভিযুক্ত নাসিম পলাতক ছিলেন।

মামলা ও পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত নাসিম ভূইয়া প্রায়ই ভুক্তভোগী আলী আজম মানিকের দোকানে বিভিন্ন কাজ নিয়ে আসতো। তবে কাজ শেষে ঠিকমত টাকা দিতো না। পাওনা টাকা চাইলেই নানা ভাবে ভয়ভীতি ও হুমকি দেওয়াসহ টাকা দাবি করতো। কিন্তু দাবি করা টাকা দিতে অনীহা প্রকাশ করলে আসামি নাসিম ভুক্তভোগীকে ব্যবসা করতে দিবে না বলেও হুমকি দেয়।

এর পর গত ২৩ জুন সোমবার রাত ৯ টার দিকে ভুক্তভোগীর দোকানে জমির খারিজের কিছু কাজ নিয়ে যায় আসামি। তবে অন্য একজন কাস্টমারের কাজ নিয়ে ব্যস্ত থাকায় তাকে অপেক্ষা করতে বলায় ক্ষীপ্ত হয়ে ভুক্তভোগীর দাড়ি ধরে টানা হেচড়া করে এবং অকথ্য ভাষায় গালাগালসহ মারধর করে নাসিম। এ ঘটনায় ঘিওর থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী মানিক। দায়ের করা সেই মামলায় আজকে আসামি নাসিমকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ইমতিয়াজ মাহবুব বলেন, ‘ঘিওরের ঘটনার পরে ভুক্তভোগী বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। পরে সেই মামলার একমাত্র আসামি নাসিম ভূঁইয়াকে ঢাকার আশুলিয়া থেকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিকে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

মানিকগঞ্জে ব্যবসায়ীকে দাড়ি ধরে টানা হেচড়া ঘটনার মূল আসামী গ্রেপ্তার

আপডেট: ০৫:১৫:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫