০৯:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬

কেশবপুরে পুলিশের অভিযানে ২০০ পিস ইয়াবাসহ আটক-১

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:২৩:০৫ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
  • /

নিজস্ব প্রতিবেদক: যশোরের কেশবপুরে পুলিশের বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

বুধবার (২৯ জুলাই-২০২৬) সকাল ১১টা ২০ মিনিটের দিকে কেশবপুর পৌরসভার গাজীর মোড় থেকে হাসপাতাল রোডে অবস্থিত আমিন অপটিক্যাল দোকানের ভেতরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, কেশবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোকলেছুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করেন।

এ সময় আমিন অপটিক্যাল দোকানের ভেতর থেকে মো. শাহিন (৩৪) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ২০০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটক শাহিনের বাবার নাম মো. আজগর আলী। তার স্থায়ী ঠিকানা গাইবান্ধা সদর থানার খামার বোয়ালী গ্রামে।
বর্তমানে তিনি যশোরের কেশবপুর থানার বুড়িহাটি গ্রামে জুয়েল রানা (পিতা: মৃত সিদ্দিক গাজী)-এর বাড়িতে বসবাস করছিলেন।

পুলিশ জানায়, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

কেশবপুরে পুলিশের অভিযানে ২০০ পিস ইয়াবাসহ আটক-১

আপডেট: ০৯:২৩:০৫ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬