রূপসায় র্যাবের অভিযানে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার
- আপডেট: ১০:০৭:০৯ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
- / ১২

নিজস্ব প্রতিবেদক: খুলনার রূপসা থানার খানজাহান আলী সেতুর টোলপ্লাজা এলাকায় অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-৬, সদর কোম্পানি।
শনিবার (২৫ জুলাই-২০২৬) দুপুর ২টা ৫০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে রূপসা থানার খানজাহান আলী সেতুর টোলপ্লাজা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে র্যাব-৬-এর একটি আভিযানিক দল।
অভিযানে ১০ কেজি গাঁজাসহ মো. মামুন (২২) ও মো. আলাউদ্দিন পাটোয়ারী (২৫) নামে দুইজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মো. মামুনের পিতার নাম শহিদুল ইসলাম। তিনি খুলনা মহানগরের দৌলতপুর থানার ফুলবাড়ী গেট গ্রামের বাসিন্দা। অপর গ্রেফতারকৃত মো. আলাউদ্দিন পাটোয়ারীর পিতার নাম সেলিম পাটোয়ারী। তিনি একই থানার পশ্চিম সেনপাড়া গ্রামের বাসিন্দা।
র্যাব জানায়, গ্রেফতারকৃতদের হেফাজত থেকে উদ্ধার করা ১০ কেজি গাঁজা উপস্থিত সাক্ষীদের সামনে আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে রূপসা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃতদের রূপসা থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৬ জানায়, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে র্যাব নিয়মিতভাবে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।























