নির্বাচিত হয়ে নাভারন’কে মডেল ইউনিয়নে পরিনত করতে চাই-সাংবাদিক ইসমাইল
- আপডেট: ০৯:৫৪:০৪ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
- / ৭

স্টাফ রিপোর্টার : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জয়লাভ করে যশোরের ঝিকরগাছা উপজেলার ৭নং নাভারন ইউনিয়নকে মডেল ইউনিয়নে পরিনত করতে চান সৎ, যোগ্য ও তারুণ্যের ভরসার প্রার্থী সাংবাদিক ইসমাইল হোসেন। তিনি চ্যানেল এস এর সিনিয়র স্টাফ রিপোর্টার এবং জাতীয় দৈনিক মানবজমিন এর ঝিকরগাছা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।
বর্তমানে নাভারণ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ৪ জনের নাম শোনা যাচ্ছে। তারা হলেন নাভারণ ইউনিয়ন বিএনপির যুগ্ন আহবায়ক নজরুল ইসলাম, যুগ্ন আহবায়ক মোশারফ হোসেন ও ১নং সদস্য ও নাভারণ ইউনিয়ন বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক ইসমাইল হোসেন এবং জামায়াতের সাবেক চেয়ারম্যান জিয়াউল হক।
তৃণমূলের সাধারণ ভোটারদের সাথে কথা বলে জানা যায় তারা এই ইউনিয়নে তরুণ, সাহসী, সৎ, যোগ্য, মেধাবী একজন চেয়ারম্যান চায়, যে গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াতে পারবে এবং চাঁদাবাজ, মাদক, সন্ত্রাস মুক্ত ইউনিয়ন উপহার দিবে।
বিএনপি কর্মী জয়নাল আবেদীন জানান নাভারণ ইউনিয়নে জামায়াতের সাথে ভোটে পাস করতে হলে সাংবাদিক ইসমাইল হোসেনের কোন বিকল্প নেই, অন্য কেউ বিএনপি’র প্রার্থী হলে জিতবেনা। বাকি গ্রামের বিএনপি কর্মী আলমগীর হোসেন জানান, আমরা তরুণ ভোটার, তরুণ প্রার্থী চাই। সে হিসেবে সাংবাদিক ইসমাইল ভাইকে প্রার্থী করলে ইউনিয়ন পরিষদে বিএনপির চেয়ারম্যান পাবো বলে আশা করি। নাভারণ ইউনিয়নের বেশ কিছু গ্রামে অনুসন্ধান করে দেখা যায় সাংবাদিক ইসমাইল হোসেনের জনপ্রিয়তার পাল্লা ভারী।
এ বিষয়ে সাংবাদিক ইসমাইল হোসেনের কাছে জানতে চাইলে তিনি জানান, দীর্ঘদিন ধরে বিএনপি’র রাজনীতি করে আসছি, ইউনিয়নের তরুণদের নিয়ে দীর্ঘদিন রাজনীতি করেছি। এজন্য তরুণদের চাওয়া পাওয়া থাকা স্বাভাবিক। আমি যদি নাভারন ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচিত হই তাহলে সকলকে নিয়ে সন্ত্রাস, চাঁদাবাজ, মাদকমুক্ত ও সুশাসন প্রতিষ্ঠার জন্য কাজ করবো এবং এই ইউনিয়নকে উপজেলার মধ্যে মডেল ইউনিয়নে পরিনত করবো।























