শিরোনাম:
বাঘারপাড়ার সরকারি শহীদ সিরাজ উদ্দিন হোসেন কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপকের ইন্তেকাল
নিউজ ডেস্ক
- আপডেট: ০৮:১৪:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
- / ৯

সাঈদ ইবনে হানিফ ঃ যশোরের বাঘারপাড়ার খাজুরা সরকারি শহীদ সিরাজুদ্দীন হোসেন কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক এস.এম. এনামুল কবীর ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)। মঙ্গলবার ১৪ জুলাই বেলা ১২টার দিকে স্ট্রোকজনিত কারণে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। অধ্যাপক
এনামুল কবীরের পৈতৃক বাড়ি যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের ঘুনি গ্রামে। কর্মক্ষেত্রের সুবাদে তিনি বন্দবিলা ইউনিয়নের তেলীধান্যপুড়া গ্রামে স্থায়ীভাবে বসবাস করছিলেন। পদার্থবিজ্ঞানের সাবেক এই শিক্ষকের স্ত্রী, এক পুত্র ও কন্যা রয়েছে।
এদিন বাদ আসর খাজুরা বাজারতলির তেলীধান্যপুড়া জামে মসজিদ ও মাদরাসা মাঠে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্র জানিয়েছে।






















