ফকিরহাটে র্যাবের অভিযানে ৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার
- আপডেট: ০৭:৫৫:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
- / ১৭

নিজস্ব প্রতিবেদক: বাগেরহাটের ফকিরহাট উপজেলায় অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজাসহ দুইজন কথিত মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-৬, সদর কোম্পানি।
র্যাব জানায়, সোমবার (১৩ জুলাই-২০২৬) বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে ফকিরহাট থানার কাটাখালী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় ৬ কেজি গাঁজাসহ ছাইম মাঝি (২০) ও তুহিন হাওলাদার (১৮) নামে দুইজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ছাইম মাঝি পিরোজপুর জেলার সদর থানার জুসখোসা গ্রামের ছোরাফ মাঝির ছেলে। অপর গ্রেফতার তুহিন হাওলাদার বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থানার জিওধারা বাজার গ্রামের শাহজামাল হাওলাদারের ছেলে।
র্যাব আরও জানায়, গ্রেফতারদের কাছ থেকে উদ্ধার করা ৬ কেজি গাঁজা জব্দ করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে ফকিরহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারদের উদ্ধারকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৬ জানায়, মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতির আলোকে অবৈধ মাদক নির্মূল ও মাদক কারবারিদের আইনের আওতায় আনতে তাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।






















