১২:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

বাঘারপাড়ায় যুবদল নেতা রুবেলকে কুপিয়ে হত্যা! প্রতিবাদে লাশ নিয়ে মিছিল

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৬:০৩:৩২ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
  • / ১৫

সাঈদ ইবনে হানিফ ঃ যশোরের বাঘারপাড়ায় পূর্ব শত্রুতার জের্ ধরে রুবেল হোসেন (৩৮) নামে এক যুবদল নেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

১৩ জুলাই সকাল আনুমানিক ১১টা ২০মিনিটে উপজেলার খাজুরা তেলপাম্প সংলগ্ন গাড়ি মাপার স্কেলের সামনে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহত রুবেল হোসেন, উপজেলার বন্দবিলা ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তিনি খাজুরা তেলপাম্প সংলগ্ন তেলি ধান্যপোড়া গ্রামের মুনতাজ ঢালীর ছেলে। এই হত্যাকান্ডের ঘটনায় রুবেল হোসেনের লাশের কফিন নিয়ে খাজুরায় প্রতিবাদ মিছিল করেছে এলাকাবাসি। তবে দলীয় কোন বক্তব্য পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, দীর্ঘদিনের শত্রুতার জের ধরে একই এলাকার আব্দুর রবের ছেলে রাব্বি ধারালো অস্ত্র নিয়ে রুবেল হোসেনের ওপর অতর্কিত হামলা করে। এসময় সে রুবেলের শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়।

স্থানীয় লোকজন দ্রুত রুবেলকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

পরে মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। অভিযুক্ত রাব্বি নিহত রুবেল হোসেনের ছোট বোনের দেবর।

এ বিষয়ে বাঘারপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ জালাল আলম বলেন, “মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে, তার নেপথ্যের কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। একই সঙ্গে অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের একাধিক দল মাঠে কাজ করছে।”

বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

বাঘারপাড়ায় যুবদল নেতা রুবেলকে কুপিয়ে হত্যা! প্রতিবাদে লাশ নিয়ে মিছিল

আপডেট: ০৬:০৩:৩২ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬