০৮:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬

যশোরে বিজিবির অভিযানে স্বর্ণের বারসহ কুমিল্লার যুবক আটক

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৫:১২:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
  • / ২৩

নিজস্ব প্রতিবেদক: যশোর-নড়াইল মহাসড়কের নীলগঞ্জ ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২৩ লাখ ৭৪ হাজার টাকা মূল্যের একটি স্বর্ণের বারসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তার কাছ থেকে দুটি মোবাইল ফোন ও নগদ ২ হাজার ২০০ টাকাও জব্দ করা হয়।

সোমবার (১৩ জুলাই-২০২৬) ভোর সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর একটি বিশেষ আভিযানিক দল যশোর কোতোয়ালী থানার যশোর-নড়াইল মহাসড়কের নীলগঞ্জ ব্রিজ এলাকায় এ অভিযান পরিচালনা করে।

আটক ব্যক্তি মো. তাজুল ইসলাম (৩৩)। তিনি কুমিল্লার নাঙ্গলকোট থানার বাসন্ডা গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মো. মজিবুল হক।

বিজিবি জানায়, অভিযানের সময় তাজুল ইসলামের প্যান্টের পকেটে বিশেষভাবে লুকিয়ে রাখা অবস্থায় ১১৬ দশমিক ৬২ গ্রাম ওজনের একটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এছাড়া তার কাছ থেকে দুটি মোবাইল ফোন ও নগদ ২ হাজার ২০০ টাকা জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানিয়েছেন, তিনি ঢাকায় থেকে স্বর্ণের বারটি যশোর হয়ে নাভারণ দিয়ে সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।

বিজিবির তথ্যমতে, উদ্ধার করা স্বর্ণের বাজারমূল্য ২৩ লাখ ৫৮ হাজার ৯৮৯ টাকা। জব্দ করা দুটি মোবাইল ফোনের মূল্য ১৩ হাজার টাকা। নগদ অর্থসহ উদ্ধারকৃত মালামালের মোট সিজার মূল্য ২৩ লাখ ৭৪ হাজার ১৮৯ টাকা।

এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। আটক স্বর্ণেরবার যশোর ট্রেজারীতে জমা দেওয়া হয়েছে।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, সম্প্রতি বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বেড়েছে। এ ধরনের পাচার রোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় এ অভিযান সফল হয়েছে। সীমান্ত এলাকায় চোরাচালান ও স্বর্ণ পাচার প্রতিরোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

যশোরে বিজিবির অভিযানে স্বর্ণের বারসহ কুমিল্লার যুবক আটক

আপডেট: ০৫:১২:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬