১০:২৩ অপরাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬

বাঘারপাড়ায় মাছবাহি ট্রাক দুর্ঘটনার কবলে করিমপুর ঝূকিপূর্ণ স্থানটি সংস্কারের দাবি

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:৫৪:৫৫ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
  • / ১০

সাঈদ ইবনে হানিফ ঃ যশোরের বাঘারপাড়ায় মাছ বাহী একটি ট্রাক সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে। বুধবার পহেলা জুলাই সকালে যশোর-নড়াইল মহাসড়কের বাঘারপাড়া উপজেলার করিমপুর এলাকায় এই দুর্ঘটনার শিকার হয় ট্রাকটি।

স্থানীয়দের ধারণা, সড়কের পিচ্ছিল অবস্থা ও ঝুঁকিপূর্ণ অংশের কারণে প্রায়ই একই স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে যানবাহন দুর্ঘটনার কবলে পড়ছে। বুধবার সকালে বৃষ্টির কারণে রাস্তার উপর কাঁদা জমে পিচ্ছিল হওয়ায় ট্রাকটি দুর্ঘটনার কবলে পড়ে। তবে এতে কেউ হতাহত হয়নি।

স্থানীয়রা বলেন, বুধবার (১ জুলাই) সকাল থেকে টানা বৃষ্টির পর করিমপুর গ্রামের ক্লাব মসজিদের সামনে এবং পৌরপাড়ার ঈদগাহসংলগ্ন এলাকায় পৃথক দুটি দুর্ঘটনা ঘটে। দুটি ট্রাকই নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়।

তবে সৌভাগ্যক্রমে উভয় দুর্ঘটনায় কোনো প্রাণহানি বা আহতের ঘটনা ঘটেনি। এতে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পান চালক ও সংশ্লিষ্টরা।

তাদের অভিযোগ, করিমপুর এলাকার এই অংশে সামান্য বৃষ্টিতেই সড়ক অত্যন্ত পিচ্ছিল হয়ে পড়ে। ফলে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে।

তারা দ্রুত সড়কের ঝুঁকিপূর্ণ অংশ সংস্কার এবং প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

বাঘারপাড়ায় মাছবাহি ট্রাক দুর্ঘটনার কবলে করিমপুর ঝূকিপূর্ণ স্থানটি সংস্কারের দাবি

আপডেট: ০৭:৫৪:৫৫ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬