শিরোনাম:
মাগুরায় সড়ক দুর্ঘটনায় এক গৃহবধূ নিহত
নিউজ ডেস্ক
- আপডেট: ০১:০২:২৪ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
- / ১২০

শালিখা( মাগুরা) প্রতিনিধি: আজ ১৯শে এপ্রিল রবিবার দুপুর বেলা যশোর মাগুরা মহাসড়কে বাসের ধাক্কায় পপি খাতুন নামের এক গৃহবধূ নিহত হয়। শালিখা উপজেলার আড়পাড়া ব্রিজের উত্তর পাশে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
সে মাগুরা সদর উপজেলার নাজিমের পাড়া প্রবাসী রাজ্জাকের মিয়ার স্ত্রী। পায়ে হেঁটে রাস্তা পারাপারের সময় চলন্ত বাসের ধাক্কায় পড়ে যায়। পরে তাকে মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন,।স্বজনরা পোস্টমর্টেম করাতে রাজি না হওয়ায়,প্রশাসন স্বজনদের হাতে মৃত দেহ বুঝে দেন।






















