১২:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

শিবগঞ্জে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
  • আপডেট: ১২:২০:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
  • /

নুরতাজ আলম, চাঁপাইনবাবগঞ্জ।।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় সাংবাদিকদের সঙ্গে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মাজহারুল ইসলাম-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে শিবগঞ্জ উপজেলা প্রশাসন ভবনের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন, নয়াদিগন্ত পত্রিকার প্রতিনিধি মোঃ জালাল উদ্দীন, ইত্তেফাক পত্রিকার প্রতিনিধি সফিকুল ইসলাম, মানব জমিন পত্রিকার প্রতিনিধি মোঃ ইমরান আলী, সিনিয়র সাংবাদিক হারুন অর রশিদ, সেতাউর রহমান, ফরহাদ আলী, শরিফুল ইসলাম, আল আমিন, আওয়াল হোসেনসহ অনেকে।
সভায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ।

মতবিনিময় সভায় ইউএনও মো. মাজহারুল ইসলাম বলেন, উপজেলার সার্বিক উন্নয়নে তাকে নানা ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। এ লক্ষ্যে উপজেলার উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সাংবাদিকদের ইতিবাচক সহযোগিতা প্রয়োজন। তিনি আরও বলেন, সাংবাদিকরা যদি এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরেন, তবে প্রশাসন সেগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে।

সভায় মাজহারুল ইসলাম বলেন, সাংবাদিকদের জন্য আমার অফিসে কোন অনুমতি লাগবে না, আপনারা অফিস চলাকালীন যে কোন সময় চলে আসবেন। আমার স্বাধ্যমত আপনাদের তথ্য দিয়ে সহযোগিতা করবো।

তিনি বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।

সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

শিবগঞ্জে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট: ১২:২০:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬