০৫:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে বন্ধ পেট্রোল পাম্প চালুর দাবিতে প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৫:৩৯:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
  • /

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোলের প্রাণকেন্দ্র দক্ষিণ সাঁকো পাড়ায় অবস্থিত সুইটি ফিলিং স্টেশন পেট্রোল পাম্পটির মালিকদের পারিবারিক দ্বন্দ্বের জের ধরে দীর্ঘদিন থেকে বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন নাচোলের সর্বস্তরের জনগণ। জনগণ সহ সকলের এই ভোগান্তিত কমাতে পূণরায় অবিলম্বে পাম্পটি চালু করার দাবিতে প্রতিবাদ ও মানববন্ধন করেছেন নাচোল উপজেলার ভুক্তভোগী জনসাধারণ।

(এনমাস) নাচোল মানবিক উন্নয়ন সোসাইটি ও নাচোল উন্নয়ন ফোরাম এর যৌথ আয়োজনে সোমবার সকাল ১০টায় বাসস্ট্যান্ডে ঘণ্টা ব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে নাচোল উন্নয়ন ফোরাম এর সভাপতি আমানুল্লাহ আল মাসুদ, এনমাস টিম এর সভাপতি শাকিল রেজা, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নুর কামাল, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তন্ময় আহম্মেদ এবং উপজেলা বিএনপির সমবায় সম্পাদক বাবুল আখতার
বক্তব্য রাখেন। এছাড়াও নাচোলের সর্বস্তরের জনগণ মানববন্ধনে অংশগ্রহণ করেন।

পাম্প মালিকদের সাতদিনের আল্টিমেটাম দিয়ে বলেন ,এখন জ্বালানী তেলের সংকটময় সময়ে আমাদের যদি ভোগান্তি পোহাতে হয়, তাহলে এই পাম্প থেকে লাভ কি। আপনারা যদি চালু করতে ব্যর্থ হয়ে থাকেন তাহলে বিক্রি করে দেন, আমরা চালু করবো বলে নাচোল উন্নয়ন ফোরাম এর সভাপতি আমানুল্লাহ আল মাসুদ, ভুক্তভোগী জনসাধারণের কথা ভেবে এসব কথা বলেন তিনি।

নাচোলের সর্বস্তরের মানুষের ভোগান্তি কমাতে বক্তরা বলেন যে, পারিবারিক দ্বন্দ্ব বুঝিনা, পুনরায় পাম্পটি চালু দেখতে চাই। তারা আরও বলেন যে এই সময়ের মধ্যে চালু না করলে জনগণ কি করতে পারে সেটাও বুঝতে পারবেন বলে হুঁশিয়ারি দেন তারা।

মানববন্ধন শেষে নাচোল উপজেলা প্রশাসনের মাধ্যমে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি জমা দেন।

Please Share This Post in Your Social Media

চাঁপাইনবাবগঞ্জে বন্ধ পেট্রোল পাম্প চালুর দাবিতে প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত

আপডেট: ০৫:৩৯:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬