শালিখায় ২৪ প্রহরব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান অনুষ্ঠিত
- আপডেট: ১১:১৫:২২ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
- / ৬

শালিখা (মাগুরা) প্রতিনিধি:লক্ষণ কুমার মন্ডল।
মাগুরার শালিখা উপজেলার উত্তর শরুশুনা সনাতন ধর্মসংঘ কালীবাড়ী (কেন্দ্রীয় মন্দির) প্রাঙ্গণে বিশ্ব জননীর সকল সন্তানের শান্তি ও কল্যাণ কামনায় ২৮তম বার্ষিকী ২৪ প্রহরব্যাপী অখণ্ড শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সন্ধ্যা ৭টায় অনুষ্ঠানমঞ্চে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিথুন রায় চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে মিথুন রায় চৌধুরী বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার। আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে সকল ধর্মের মানুষ সহাবস্থানে থেকে নিজ নিজ ধর্মীয় আচার-অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে পালন করতে পারবে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখাই আমাদের মূল লক্ষ্য।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
মুন্সি মনিরুজ্জামান চকলেট, সদস্য, জেলা বিএনপি।
মোতালেব হোসেন, সদস্য, জেলা বিএনপি। মোঃ কাইজার হোসেন, সহ-সভাপতি, জেলা যুবদল। মুন্সি নয়নুজ্জামান নয়ন, সদস্য সচিব, উপজেলা যুবদল।জেলা বিএনপির সদস্য শাহাদ আলী মেম্বার, হুসাইন শিকদার, বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান।
এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ওয়াজেদ সরদার, আব্দুল আলিম, বুনাগাতি ইউনিয়ন বিএনপি নেতা সিদ্দিকুর রহমান,জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি কেরামত আলী আজাদ , ৫ নাম্বার শালিকা ইউনিয়নের যুবদলের সাবেক সভাপতি আব্দুল মান্নান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম তারেক, উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য ফিরোজ মৃধা, প্রধান শিক্ষক অলিপ কুমার বিশ্বাস, সাংবাদিক তারিকুল ইসলাম, প্রেসক্লাব শালিখার সাধারণ সম্পাদক নওয়াব আলী, সাংবাদিক সুবীর কুমার, সুব্রত কুমার, আড়পাড়া ইউনিয়ন কৃষক দলের সদস্য সচিব নাহিদ বিশ্বাস, পুজা পরিষদের সদস্য পলাশ বিশ্বাস, সুমন বিশ্বাস, সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
যজ্ঞানুষ্ঠানকে কেন্দ্র করে মন্দির প্রাঙ্গণে শত শত ভক্ত ও পুণ্যার্থীর সমাগম ঘটে। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের মাঝে শান্তির বার্তা ছড়িয়ে দিতেই প্রতিবছরের ন্যায় এবারও এই মহতী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। হরিনাম সংকীর্তনের মধ্য দিয়ে এলাকার হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে।























