শিরোনাম:
গোমস্তাপুরে পাম্পে তেল নেই’, অভিযানে মিললো ৯৭৮৩ লিটার তেল, জরিমানা ২০ হাজার টাকা
নিউজ ডেস্ক
- আপডেট: ০৮:১২:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
- / ১২

চাঁপাইনবাবগঞ্জে প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় মেসার্স বার্দাস অ্যান্ড সিস্টার্স ফিলিং স্টেশনকে সরকারি নির্দেশনা অমান্য করে তেল মজুত রাখায় জরিমানা করা হয়েছে।
শুক্রবার (২৭ মার্চ) দুপুরে উপজেলা প্রশাসনের অভিযান পরিচালিত হলে পাম্পের সংরক্ষিত ট্যাংকে ৯ হাজার ৭৮৩ লিটার তেল পাওয়া যায়।
পাম্পের ভেতরে বাঁশের খুটির সঙ্গে ‘তেল নেই’ নোটিশ সাঁটিয়ে বিক্রি বন্ধ রাখার কারণে গ্রাহকরা অসুবিধা অনুভব করেছিলেন। উদ্ধারকৃত তেলের মধ্যে ২ হাজার ৩৬৮ লিটার পেট্রোল, ৩ হাজার ৭৬০ লিটার ডিজেল এবং ৪ হাজার ৬৫৫ লিটার অকটেন রয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির মুন্সি বলেন, সরকারি নির্দেশনা অমান্য করে তেল মজুত রাখা ও ভোক্তার অধিকার লঙ্ঘনের কারণে প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

























