০৫:২৮ পূর্বাহ্ন, শনিবার, ০৪ এপ্রিল ২০২৬

যশোরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৫:৫৩:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
  • / ২৮

নিজস্ব প্রতিবেদক: যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে যশোরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ ২০২৬) সকাল ৯টায় যশোর শামসুল হুদা স্টেডিয়ামে জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচির সূচনা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পতাকা উত্তোলন করেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম (সেবা)।

পতাকা উত্তোলন শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথি বিভিন্ন রঙের বেলুন ও কবুতর উড়িয়ে কুচকাওয়াজ অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন। পরে বিভিন্ন বাহিনী ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠান শেষে কুচকাওয়াজে অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

জেলা প্রশাসন যশোরের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আবুল বাশার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ রুহুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার “ক” সার্কেল আহসান হাবীব, অতিরিক্ত পুলিশ সুপার “খ” সার্কেল মোঃ রাজিবুল ইসলামসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যবৃন্দ।

Please Share This Post in Your Social Media

যশোরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

আপডেট: ০৫:৫৩:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬