স্বাধীনতা দিবসে যশোরে শহীদদের প্রতি জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি
- আপডেট: ০১:৩৩:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
- / ২৭

নিজস্ব প্রতিবেদক: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছে যশোর জেলা পুলিশ।
বৃহস্পতিবার (২৬ মার্চ ২০২৬) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শহীদদের স্মরণে নানা কর্মসূচি পালন করা হয়।
সকালে যশোর শহরের মনিহার মোড়ে নির্মিত বিজয় স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, পিপিএম (সেবা)। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে জেলা পুলিশের একটি চৌকস দল বীর শহীদদের স্মরণে গার্ড অব অনার প্রদান করে এবং এক মিনিট নীরবতা পালন করা হয়।
একই দিনে মহান স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী যশোর জেলা পুলিশের সদস্যদের স্মরণে পুলিশ লাইন্সে নির্মিত স্মৃতিস্তম্ভেও পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুলিশ সুপারের নেতৃত্বে এ কর্মসূচিতে অংশ নেন জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আবুল বাশার, অতিরিক্ত পুলিশ সুপার ‘ক’ সার্কেল আহসান হাবীব এবং অতিরিক্ত পুলিশ সুপার ‘খ’ সার্কেল মো. রাজিবুল ইসলামসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যরা।






















