০৮:১৮ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬

বাঘারপাড়ায় ছেলের মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মায়ের মর্মান্তিক মৃত্যু

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:১৭:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬
  • /

সাঈদ ইবনে হানিফ ঃ যশোর-নড়াইল সড়কের চাড়াভিটা বাজারের পার্শে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আয়েশা খাতুন (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন।

বুধবার (২৫ মার্চ) সন্ধ্যা ৬ টার দিকে চাড়াভিটা বাজার থেকে প্রায় ২০০ গজ দূরে পারহাউজ সংলগ্ন সড়কে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আয়েশা খাতুন ছাইবাড়িয়া গ্রামের মোতালেব হোসেনের স্ত্রী। জানা গেছে এদিন আয়েশা খাতুন তার ছেলে হজরত আলীর মোটরসাইকেলে করে চাড়াভিটা বাজার থেকে বাড়ির দিকে ফিরছিলেন। পথিমধ্যে অসাবধানতাবশত মোটরসাইকেলের পেছন থেকে তার মা আয়েশা খাতুন পড়ে যায়।

এ সময় পেছন দিক থেকে আসা একটি গ্রিন লাইন পরিবহন তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি যশোর থেকে নড়াইলের দিকে যাচ্ছিল এবং দুর্ঘটনার পর দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এখনো পর্যন্ত বাসটি আটক করা সম্ভব হয়নি।

ঘটনার পর এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। তবে দুর্ঘটনার বিষয়ে বাঘারপাড়া থানায় মুঠোফোনে যোগাযোগ করলে নিহতের লাশ ও মামলা তুলারামপুর হাইওয়ে থানায় রয়েছে বলে ডিউটি অফিসার জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

বাঘারপাড়ায় ছেলের মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মায়ের মর্মান্তিক মৃত্যু

আপডেট: ০৮:১৭:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬