১১:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬

খাগড়াছড়িতে সড়কে শৃঙ্খলা ফেরাতে মোবাইল কোর্ট অভিযান, লাইসেন্সবিহীন চালকদের জরিমানা

নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:০৩:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
  • /

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ি সদর উপজেলাধীন বিভিন্ন এলাকায় সড়কে শৃঙ্খলা বজায় রাখতে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করেছে প্রশাসন। আজকের এ অভিযানে সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী লাইসেন্সবিহীন মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

অভিযান চলাকালে ৪ ধারায় মোট ১০টি মামলা দায়ের করা হয় এবং এসব মামলায় সর্বমোট ৪ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। ঘটনাস্থলেই জরিমানার অর্থ আদায় করা হয়েছে বলে জানা গেছে।

প্রশাসন সূত্রে জানা যায়, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং দুর্ঘটনা রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। বিশেষ করে লাইসেন্সবিহীন চালনা, ট্রাফিক আইন অমান্য এবং নিরাপত্তাহীনভাবে যানবাহন চালানোর বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এ মোবাইল কোর্ট পরিচালনায় অংশ নেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিয়া সুলতানাসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

খাগড়াছড়িতে সড়কে শৃঙ্খলা ফেরাতে মোবাইল কোর্ট অভিযান, লাইসেন্সবিহীন চালকদের জরিমানা

আপডেট: ১১:০৩:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬