০২:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬

খাগড়াছড়ির আলুটিলা এলাকায় অগ্নিকাণ্ড খাস্রাং রেস্টুরেন্টের মিষ্টির দোকান পুড়ে ছাই

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:৪১:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
  • / ৩৩

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক,খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ি শহরের অদূরে পর্যটনসমৃদ্ধ আলুটিলা এলাকায় অবস্থিত ‘খাস্রাং’ রেস্টুরেন্টের একটি মিষ্টির দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার বিকেলে রহস্যজনক এই আগুনে দোকানটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়, যা স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল প্রায় ৫টার দিকে হঠাৎ করেই দোকানটিতে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পুরো ঘরজুড়ে। আতঙ্কিত হয়ে আশপাশের লোকজন দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন এবং আগুন নিয়ন্ত্রণে আনতে প্রাথমিকভাবে চেষ্টা চালান।

খবর পেয়ে খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস সূত্র জানায়, পুড়ে যাওয়া দোকানঘরটির দৈর্ঘ্য ছিল প্রায় ৩০ ফুট এবং প্রস্থ ১২ ফুট। তবে স্বস্তির বিষয় হলো—খাস্রাং রেস্টুরেন্টের মূল ভবন বা কটেজে আগুন ছড়িয়ে পড়েনি।

খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মুকুল কুমার নাথ বলেন,স্থানীয় বাসিন্দা ও নিকটবর্তী আর্মি ক্যাম্প থেকে খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে দোকানের ভেতরের প্রায় সবকিছুই পুড়ে গেছে,একটি র‌্যাক ছাড়া তেমন কিছু অবশিষ্ট নেই। তবে আগুনের উৎপত্তিস্থল বা কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

উল্লেখ্য, খাস্রাং রেস্টুরেন্টটির মালিক ছিলেন কার্যক্রম নিষিদ্ধ খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা।

এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ ও আগুন লাগার প্রকৃত কারণ উদঘাটনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করবে বলে জানা গেছে। স্থানীয়দের দাবি, দ্রুত তদন্তের মাধ্যমে রহস্য উদঘাটন করে ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক।

Please Share This Post in Your Social Media

খাগড়াছড়ির আলুটিলা এলাকায় অগ্নিকাণ্ড খাস্রাং রেস্টুরেন্টের মিষ্টির দোকান পুড়ে ছাই

আপডেট: ০৭:৪১:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬