০১:০২ পূর্বাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬

বেনাপোলে বাহাদুরপুরের মফিজুর চেয়ারম্যান আটক

নিউজ ডেস্ক
  • আপডেট: ১২:১৫:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬
  • / ১১

নিজস্ব প্রতিবেদক: ভারত থেকে বাংলাদেশে ফেরার পর যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টে মফিজুর রহমান (৬০) নামে এক আওয়ামী লীগ নেতাকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২০ মার্চ-২০২৬) সন্ধ্যায় বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টের প্যাসেঞ্জার টার্মিনালের সামনে থেকে তাকে আটক করা হয়। আটক মফিজুর রহমান উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন জানান, মফিজুর রহমানের নামে ইমিগ্রেশন স্টপলিস্টে ছিল না। তিনি গত ১২ ফেব্রুয়ারি চিকিৎসার জন্য ভারতে গিয়েছিলেন এবং সেখান থেকে ফেরার সময় তাকে আটক করা হয়।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম শাখাওয়াত হোসেন বলেন, তার বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় গত ৩ ফেব্রুয়ারি একটি মামলা দায়ের হয়। ওই মামলার ভিত্তিতেই তাকে আটক করা হয়েছে।

এর আগে, ২০২৫ সালের ৪মে রাতে যশোরের ঝিকরগাছা উপজেলার পৌর সদরের পারবাজার পাঁচপুকুর এলাকার একটি ভাড়া বাসা থেকে চেয়ারম্যান মফিজুর রহমানসহ বেনাপোল ও শার্শা এলাকার আওয়ামী লীগ ও যুবলীগের সাত নেতাকে গ্রেফতার করে পুলিশ। পরবর্তীতে ওই মামলায় জামিনে মুক্ত ছিলেন মফিজুর রহমান।

Please Share This Post in Your Social Media

বেনাপোলে বাহাদুরপুরের মফিজুর চেয়ারম্যান আটক

আপডেট: ১২:১৫:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬