১০:৫১ অপরাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬

প্রথমবার নির্বাচনী লড়াইয়ে দীনময় রোয়াজা, ট্রাক প্রতীকে জোর প্রচারণা

নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:২৯:২৫ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • /

খাগড়াছড়ি প্রতিনিধি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে খাগড়াছড়ি-২৯৮ আসনে নির্বাচনী প্রচারণা দিন দিন তীব্র হয়ে উঠছে। এই আসনে গণঅধিকার পরিষদের মনোনীত সংসদ সদস্য প্রার্থী দীনময় রোয়াজা দলীয় প্রতীক ট্রাক নিয়ে ব্যাপক গণসংযোগ ও প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন।

বিশিষ্ট সমাজসেবক এবং বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের সাবেক উপ-মহাব্যবস্থাপক দীনময় রোয়াজা এবার প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন। প্রতীক বরাদ্দের পর থেকেই তিনি বিভিন্ন উপজেলা, পৌরসভা ও ইউনিয়নে গণসংযোগ, পথসভা এবং মতবিনিময় সভা চালিয়ে যাচ্ছেন। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, ততই তার প্রচারণা কার্যক্রম আরও জোরদার হচ্ছে।

জানা গেছে, খাগড়াছড়ি-২৯৮ সংসদীয় আসনটি ৯টি উপজেলা, ৩টি পৌরসভা এবং ৩৮টি ইউনিয়ন নিয়ে গঠিত। এই আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৫৪ হাজার ১১৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৮০ হাজার ২০৬ জন, নারী ভোটার ২ লাখ ৭৩ হাজার ৯০৪ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৪ জন।

ভোটার পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, পুরুষ ও নারী ভোটারের ব্যবধান খুবই কম। ফলে এবার নারী ভোটার এবং তরুণ ভোটাররা নির্বাচনের ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এ আসনে মোট ২০৪টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে ১২১টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হয়েছে, যার মধ্যে ৬৮টি কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ বলে নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

খাগড়াছড়ি-২৯৮ আসনে মোট ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনী জরিপ ও মাঠপর্যায়ের প্রচারণায় বিএনপির প্রার্থী আব্দুল ওয়াদুদ ভূঁইয়া এবং ধর্মজ্যোতি চাকমা এগিয়ে থাকলেও সমানতালে প্রচারণা চালাচ্ছেন জামায়াতে ইসলামী প্রার্থী অ্যাডভোকেট এয়াকুব আলী চৌধুরী (দাঁড়িপাল্লা) এবং স্বতন্ত্র প্রার্থী সমীরণ দেওয়ান (ফুটবল)। পাশাপাশি গণঅধিকার পরিষদের প্রার্থী দীনময় রোয়াজাও নিজের অবস্থান শক্ত করতে ধারাবাহিক প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

দীনময় রোয়াজা জানিয়েছেন, তিনি জনগণের প্রতিনিধি এবং বিবেকের কণ্ঠস্বর হয়ে নির্বাচনে অংশ নিয়েছেন। নির্বাচিত হলে এলাকার উন্নয়ন, স্বচ্ছতা ও জনকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

Please Share This Post in Your Social Media

প্রথমবার নির্বাচনী লড়াইয়ে দীনময় রোয়াজা, ট্রাক প্রতীকে জোর প্রচারণা

আপডেট: ১০:২৯:২৫ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬