০৪:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬

খাগড়াছড়িতে নির্বাচন উপলক্ষে গণপরিবহন বন্ধ: জরুরি সেবা ও গণমাধ্যমের গাড়ি নিষেধাজ্ঞার বাইরে

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৩:০৬:১৪ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • /

খাগড়াছড়ি প্রতিনিধি।।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে খাগড়াছড়ি জেলায় নির্দিষ্ট সময়ের জন্য সব ধরনের গণপরিবহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের নির্দেশনা এবং নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ১১ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।
নিষেধাজ্ঞার আওতায় থাকা যানবাহনের মধ্যে রয়েছে ট্রাক, পিকআপ, মাইক্রোবাস ও বাস। পাশাপাশি, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ভোটের নিরাপত্তা নিশ্চিত করতে ১০ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলও নিষিদ্ধ করা হয়েছে।

তবে জনস্বার্থ ও জরুরি প্রয়োজন বিবেচনায় কিছু যানবাহনকে এই নিষেধাজ্ঞার আওতার বাইরে রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে-আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত যানবাহন অ্যাম্বুলেন্স, অগ্নিনির্বাপণ ও স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট যানবাহন নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের যানবাহন জরুরি পরিষেবায় নিয়োজিত যানবাহন গণমাধ্যমকর্মীদের ব্যবহৃত যানবাহন (পূর্বানুমতি সাপেক্ষে),এছাড়াও জাতীয় ও আঞ্চলিক মহাসড়ক, গুরুত্বপূর্ণ সড়ক এবং সীমান্ত ও পার্বত্য এলাকার প্রয়োজনীয় যোগাযোগ সড়কে পরিস্থিতি বিবেচনায় নিষেধাজ্ঞা শিথিল থাকতে পারে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে। জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার স্বাক্ষরিত এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয়।

Please Share This Post in Your Social Media

খাগড়াছড়িতে নির্বাচন উপলক্ষে গণপরিবহন বন্ধ: জরুরি সেবা ও গণমাধ্যমের গাড়ি নিষেধাজ্ঞার বাইরে

আপডেট: ০৩:০৬:১৪ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬