০৫:০৩ অপরাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬

খাগড়াছড়ির দীঘিনালায় অস্বচ্ছল ও দুঃস্থদের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়েছে সেনাবাহিনী

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৫:৪২:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬
  • / ৩৯

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক,খাগড়াছড়ি প্রতিনিধি।।
খাগড়াছড়ির দীঘিনালায় অস্বচ্ছল ও দরিদ্র জনগোষ্ঠীর জন্য মানবিক উদ্যোগ হিসেবে একটি বিনামূল্যে মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করেছে খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন দীঘিনালা জোন।

বুধবার (২৮ জানুয়ারি) সকাল ৯টা থেকে দিনব্যাপী দীঘিনালা উপজেলার ছোট মেরুন এলাকায় এ মেডিকেল ক্যাম্পেইন পরিচালিত হয়। স্থানীয় জনগণের চিকিৎসা চাহিদার কথা বিবেচনায় নিয়ে আয়োজিত এই ক্যাম্পে দীঘিনালা জোনের রেজিমেন্টাল মেডিকেল অফিসার (আরএমও) ক্যাপ্টেন মোঃ শাইখুদ্দিন সাকলাইন সরাসরি চিকিৎসাসেবা প্রদান করেন।
মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে ছোট মেরুন এলাকার মোট ৫৩২ জন মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ গ্রহণ করেন। চিকিৎসাসেবা গ্রহণকারীদের মধ্যে ৫৭ জন ছিলেন উপজাতি জনগোষ্ঠীর সদস্য এবং ৪৭৫ জন ছিলেন বাঙালি জনগণ।

বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেয়ে স্থানীয় জনগণ সন্তোষ প্রকাশ করেন। তারা এ ধরনের মানবিক ও কল্যাণমূলক কার্যক্রম নিয়মিতভাবে চালু রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান।

দীঘিনালা জোনের এই উদ্যোগ এলাকায় বসবাসরত সাধারণ জনগণ, বিশেষ করে অস্বচ্ছল ও দরিদ্র মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সফলভাবে সম্পন্ন হওয়া এ মেডিকেল ক্যাম্পেইন স্থানীয় পর্যায়ে স্বাস্থ্যসেবায় একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

Please Share This Post in Your Social Media

খাগড়াছড়ির দীঘিনালায় অস্বচ্ছল ও দুঃস্থদের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়েছে সেনাবাহিনী

আপডেট: ০৫:৪২:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬