০২:৩৮ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

যশোরে ৬টি আসনে ৩৪ প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:৫০:৪৪ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
  • / ৩২

সাঈদ ইবনে হানিফ ঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে যশোরের রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা ক্রমেই বাড়ছে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে তিনজন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করায় এখন যশোরের ছয়টি সংসদীয় আসনে চূড়ান্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে রয়েছেন মোট ৩৪ জন প্রার্থী।

জানা গেছে, সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আবেদন জমা দিয়ে প্রার্থিতা প্রত্যাহার করেছন যশোর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী আবুল হাসান জহির, যশোর-৩ আসনের এনসিপি প্রার্থী খালিদ সাইফুল্লাহ এবং যশোর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী ফারহান সাজিদ।

সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর আলম রাকিব জানান, নির্বাচন বিধি অনুযায়ী যাচাই-বাছাই শেষে চূড়ান্ত তালিকা থেকে তাদের নাম বাদ দেওয়া হয়েছে।

এদিকে যশোর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী জহুরুল ইসলাম সংবাদ সম্মেলনের মাধ্যমে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেও কারিগরি জটিলতার কারণে ব্যালটে তার নাম থেকে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে, যা নিয়ে ভোটারদের মধ্যে কিছুটা বিভ্রান্তি দেখা দিয়েছে।

নির্বাচন অফিস সূত্রে আরও জানা গেছে, বুধবার (২১ জানুয়ারি) সকাল ৯টা থেকে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতীক পাওয়ার পর বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু করতে পারবেন।

বিশেষ করে যশোর-৫ (মণিরামপুর) আসনে বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী শহীদ মো. ইকবাল হোসেন মাঠে থাকায় সেখানে ত্রিমুখী লড়াইয়ের স্পষ্ট আভাস মিলছে, যা নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান জানিয়েছেন, আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সবকিছু ঠিক থাকলে এবার, যশোরের ছয়টি আসনে মোট ২৪ লাখ ৭১ হাজার ৯০৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পাবেন । নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে যশোরের ৬টি নির্বাচনী এলাকায় ৮২৪টি ভোটকেন্দ্রে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন থাকবে।

Please Share This Post in Your Social Media

যশোরে ৬টি আসনে ৩৪ প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ

আপডেট: ০৭:৫০:৪৪ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬