শিরোনাম:
শিবগঞ্জ সীমান্তে বিপুল পরিমাণের নেশা জাতীয় ট্যাবলেট-সিরাপ জব্দ
নিউজ ডেস্ক
- আপডেট: ০৮:১৯:৪২ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
- / ১৬৮

নিজস্ব প্রতিবেদকঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বিপুল পরিমাণের নেশা জাতীয়ও সিরাপ জব্দ করেছে চাঁপাইনবাবগঞ্জ মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)’র চকপাড়া বিওপি’র একটি বিশেষ টহল দল সদস্যরা।
রবিবার দিবাগত রাতে শিবগঞ্জ উপজেলার সীমান্ত পিলার ১৮৩/৩-এস হতে আনুমানিক ৬০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য জব্দ করা হয়।
জব্দকৃত নেশা জাতীয় ৪ হাজার ৮’শ পিস ট্যাবলেট ও ৫০ বোতল নেশা জাতীয় সিরাপ রয়েছে।
এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

























