বসুন্দিয়ায় মাদকের ছোবল থেকে যুব-সমাজকে বাঁচাতে ইমামদের ভূমিকা
- আপডেট: ০৭:১৪:০০ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
- / ৬২

সাঈদ ইবনে হানিফ ঃ যশোরের বসুন্দিয়ায় মাদকের কুফল, ভয়াবহতা এবং সর্বনাশা মাদকের আগ্রাসন থেকে যব- সমাজ কে বাচাতে-ইমামদের ভূমিকা” শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ ডিসেম্বর) সকাল ১০টায় স্থানীয় মাদক প্রতিরোধ কমিটির আহবানে প্রেসক্লাব বসুন্দিয়ার হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে বসুন্দিয়া এলাকার ইমাম পরিষদের নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন। নেতৃবৃন্দ বলেন, সম্প্রতি বসুন্দিয়া এলাকায় মাদক কারবারি এবং মাদক সেবন কারির সংখ্যা আশঙ্কা জনক হারে বৃদ্ধি পেয়েছে, যা রিতীমত হতাশা গ্রস্থ করে তুলছ সচেতন অভিভাবকদের। ইমাম পরিষদের নেতৃবৃন্দ বলেন, মাদকের এই বিস্তার রোধ করতে না পারলে আমাদের তরুণ ও যুব সমাজ ভয়াবহ ক্ষতির মধ্যে পড়বে । এজন্য সামাজিক ভাবে মাদক প্রতিরোধে ইমামদের পাশাপাশি সচেতন অভিভাবক এবং প্রশাসনের সোচ্চার ভূমিকা রাখা জরুরি বলে অভিমত ব্যক্ত করেন নেতৃবৃন্দ।
প্রেসক্লাব বসুন্দিয়ার সভাপতি আবু তাহের এর সভাপতিত্বে এই মতবিনিময় সভায অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বসুন্দিয়া ইমাম পরিষদের সাধারণ সম্পাদক, বসুন্দিয়া বায়তুস সালাত জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মোঃ শাহ আলম, কেফায়েতনগর সম্মিলিত ঈদগাহের ইমাম প্রভাষক মোঃ মইনুল ইসলাম, বসুন্দিয়া কাঁচাবাজার জামে মসজিদের ইমাম মাওলানা মাহমুদুল হাসান বিন মেহেদী, বিনিময় পাড়া জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা আল মামুন, সাদুলাপুর জামে মসজিদের ইমাম মোঃ আমিরুল ইসলাম, বানিয়ারগতি হযরত খাদিজা (রাঃ) জামে মসজিদের ইমাম হাফেজ তোফাজ্জল হোসেন, সিঙ্গিয়া আদর্শ ডিগ্রী কলেজ জামে মসজিদের ইমাম হাফেজ আব্দুল বারী, হাফেজ ওমর ফারুক, প্রভাষক মুশফিকুর রহমান, হাফেজ মহিদুল ইসলাম।
এছাড়া, মতবিনিময় সভায় বসুন্দিয়া এলাকায় কর্মরত সাংবাদিকগন উপস্থিত ছিলেন।




















