০৯:৩৬ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

সন্ত্রাসী হামলার প্রতিবাদে শার্শায় বিএনপি ও অঙ্গসংগঠনের বিক্ষোভ

নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:৩৩:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
  • / ৬৭

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি এবং চট্টগ্রাম-৮ আসনে বিএনপির মনোনয়নপ্রাপ্ত এরশাদ উল্লাহর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে যশোরের শার্শায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর ২০২৫) বিকেলে শার্শা উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

মিছিলটি শার্শা বাজারে অবস্থিত উপজেলা বিএনপির কার্যালয় থেকে শুরু হয়ে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে শেষ হয়।

পথসভায় শার্শা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল মামুন বাবলুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদাদ।

বক্তারা বলেন, নির্বাচনী মাঠে প্রার্থীদের ওপর ধারাবাহিক হামলা গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনের জন্য হুমকি। তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে আসন্ন নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর ভূমিকা কামনা করেন।

এসময় উপস্থিত ছিলেন, শার্শা ইউনিয়ন বিএনপির সভাপতি উসমান আলী, শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মনিরুল ইসলাম মনি, জিয়াউর রহমান জিয়া, আসাদুজ্জামান আসাদ, সাইফুল আলম পিন্টু, আওরঙ্গজেব, মুন্তাসিম আজিম সাগর, বেনাপোল পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আশরাফুজ্জামান মির্জা, জনি হায়দার, যুবদল নেতা হাবিবুর রহমান হাবিব, রবিউল ইসলাম রবি, আব্দুস সবুর, জিয়াউর রহমান জিয়া, খন্দকার সাইফুল ইসলাম, ইমতিয়াজ আহমেদ রিয়াল, পৌর যুবদলের সদস্য মফিজুর রহমান পিন্টু, জিয়াউর রহমান জিয়া, সাইফুল ইসলাম আসাদ, সোহাগ হোসেন, শার্শা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহজালাল আগুন, যশোর জেলা ছাত্র দলের সহ-সভাপতি শাহানুর রহমান শাওন, সহ-সাংগঠনিক সম্পাদক রাব্বি হোসেন, শার্শা উপজেলা ছাত্র দলের যুগ্ম আহবায়ক বিপ্লব হোসেন, আব্দুর জুবায়ের শাওন, বেনাপোল পৌর ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহবায়ক তোফাজ্জল হোসেন তুহিন, যুগ্ম আহবায়ক আতিকুজ্জামান সনি, তুহিন হোসেন সহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

সন্ত্রাসী হামলার প্রতিবাদে শার্শায় বিএনপি ও অঙ্গসংগঠনের বিক্ষোভ

আপডেট: ১১:৩৩:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫