শিরোনাম:
শিবগঞ্জে টলি উল্টে শ্রমিক নিহত
নিউজ ডেস্ক
- আপডেট: ১১:৪৬:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
- / ৫৬

শিবগঞ্জ(চাপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভা এলাকার কারবালা মোড়ে টলি গাড়ি উল্টে মোঃ মংলু (৬০) নামে এক শ্রমিক এর মৃত্যু হয়েছে। রবিবার (১৬ নভেম্বর ২০২৫) সকাল আনুমানিক ৭টা ৫৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, টলি গাড়িটি ওভারটেক করার সময় হঠাৎ এর একটি চাকা খুলে পড়ে। এতে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। টুলিতে থাকা লেবার মোঃ মংলু ঘটনাস্থলেই চাপা পড়ে মারা যান। নিহত মংলুর বাড়ি শিবগঞ্জ উপজেলার মরদা নয়াপাড়ায়। তাঁর পিতার নাম মৃত কসিমুদ্দীন উদ্দিন।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম কিবরিয়া সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেন।




















