১২:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

বেনাপোলে বিজিবি’র অভিযানে ভারতীয় শাড়ি ও কসমেটিকস জব্দ

নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:০৪:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
  • / ৬৭

নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় শাড়ি ও কসমেটিকস সামগ্রী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর ২০২৫) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর একটি বিশেষ টহলদল ঘিবা বিওপি, আমড়াখালী চেকপোস্ট ও বেনাপোল আইসিপি সীমান্ত এলাকায় পৃথক চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে এসব মালামাল আটক করে।

বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য এক লাখ ঊনচল্লিশ হাজার ছয়শ টাকা।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার রোধে বিজিবি বিশেষ পরিকল্পনার অংশ হিসেবে নিয়মিত গোয়েন্দা তৎপরতা ও অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় ৪৯ বিজিবি সীমান্ত এলাকাজুড়ে সফল অভিযান পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

বিজিবির পক্ষ থেকে আরও জানানো হয়েছে, জব্দ করা শাড়ি ও কসমেটিকস সামগ্রী যথাযথ প্রক্রিয়ায় বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

বেনাপোলে বিজিবি’র অভিযানে ভারতীয় শাড়ি ও কসমেটিকস জব্দ

আপডেট: ১০:০৪:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫