১২:২০ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে ভুয়াছড়ি ওয়াজেদ টিলায় মসজিদ ও মাদ্রাসা পরিদর্শন, মাইক সামগ্রী বিতরণ

নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:২০:০২ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
  • / ১০০

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক,খাগড়াছড়ি প্রতিনিধি।।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে নির্মাণাধীন সদর উপজেলার ভুয়াছড়ি ওয়াজেদ টিলায় মসজিদ ও মাদ্রাসা পরিদর্শন করা হয়েছে। পাশাপাশি মসজিদের জন্য নতুন মাইক সামগ্রী বিতরণ করা হয়।

বুধবার (৫ নভেম্বর) বিকেলে খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য, জনস্বাস্থ্য প্রকৌশলী, যুব উন্নয়ন অধিদপ্তর ও ক্রীড়া বিভাগের আহ্বায়ক মাহবুবুল আলম মাদ্রাসায় অধ্যয়নরত শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তাদের পাঠদান কার্যক্রমসহ সার্বিক খোঁজখবর নেন।

এ সময় তিনি বলেন,“মানসম্মত ধর্মীয় শিক্ষা ও নৈতিক মূল্যবোধ বিকাশে মাদ্রাসাগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলো এগিয়ে গেলে সমাজ আলোকিত হয়।”

পরিদর্শনকালে তিনি মসজিদের নির্মাণ কাজের অগ্রগতি ঘুরে দেখেন এবং স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন। পাশাপাশি তিনি স্থানীয় জনগণকে ধর্মীয় ও সামাজিক কাজে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

স্থানীয় মুসল্লি ও এলাকাবাসী জানান, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সহযোগিতায় মসজিদ ও মাদ্রাসার উন্নয়ন কাজ দ্রুত এগিয়ে চলছে, যা দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়নের পথে।

এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, ধর্মপ্রাণ মুসল্লি ও মাদ্রাসার শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মাহবুবুল আলম বলেন, “ধর্মীয় ও মানবিক শিক্ষা একসাথে এগিয়ে নিতে পারলেই প্রকৃত সমাজ পরিবর্তন সম্ভব।”

উল্লেখ্য, ওয়াজেদ টিলা এলাকায় নতুন এই মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্স নির্মিত হলে স্থানীয় মুসল্লিদের নামাজ আদায় এবং শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষা গ্রহণের সুযোগ আরও সম্প্রসারিত হবে।

Please Share This Post in Your Social Media

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে ভুয়াছড়ি ওয়াজেদ টিলায় মসজিদ ও মাদ্রাসা পরিদর্শন, মাইক সামগ্রী বিতরণ

আপডেট: ১০:২০:০২ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫